

Movie: Isle Of Dogs (2018)
IMDB: 8.1

ওয়েস এন্ডারসন তরুণ বয়েসে ২০০৯ সালে প্রথম মিডল লাইফ ক্রাইসিস নিয়ে বানানো Stop Motion Animation মুভি Fantastic Mr. Fox দিয়ে তার স্বতন্ত্র মননশীল ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন দেখিয়েছিলেন।
মুভিটি সে সময়ে বেশ সাড়া ফেলেছিল সমালোচক,
মুভিপ্রেমী সহ সব বয়সীদের কাছে।
তার ধারাবাহিকতায় আরো পরিণত হাস্যরসাত্বক,
Deadpan Comedy আর বিদ্রূপাত্মক মুভি 
Isle Of Dogs.

মুভির নামকরণেই চমৎকার মুন্সিয়ানার ছাপ, 
পড়ার সময় মনে হবে "I Love Dogs!"

মূল গল্পের শুরু চলমান সময় থেকে আগামী ২০ 
বছর পর জনাকীর্ণ মেগাসাকি শহরে। যা অনেকটা  
"সেভেন সামুরাই, ১৯৫৪"এর প্রখ্যাত
(Akira Kurosawa 1910-1998)
জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া'র ১৯৬০ 
সালে আরেক অসাধারণ মুভি The Bad Sleep Well
And High And Low' র অনুপ্রেরণায় নির্মিত।

Isle Of Dogs-এ নাগরিক জীবনে ক্ষমতাশালীদের 
দ্বারা চাপিয়ে দেয়া বৈষম্য, মিথ্যাচার, অন্যায়ভাবে অপেক্ষাকৃত দুর্বলদের শহর থেকে উচ্ছেদ করে Trash Island-এ দ্বীপান্তরিত করা হয়, আর 
Trash Island-কে বর্তমান তৃতীয় বিশ্বের সাথে সহজেই তুলনা করা যায়! 
মুভির মধ্যে রাজনৈতিক বক্তব্য হিসেবে এরকম রূপকী উপস্হাপন সত্যই মুভিকে অন্য উচ্চতায় নিয়ে যায়। 
আবার শেষের দিকে গবলিনের কাছে ড্রাগনের ভরাডুবির মাধ্যমে ২০১১ সালে সুমো কুস্তির ম্যাচ ফিক্সিংয়ের স্ক্যান্ডাল তুলে ধরা হয়েছে। 

পুরো মুভি জুড়ে শুধুমাত্র কুকুরদের বক্তব্য দেখানো হয়েছে, বিপরীতে মানুষের ভাষাকে কুকুরের বা অডিয়েন্সের কাছে দুর্বোধ্য বা জাপানি ভাষা হিসেবে উপস্হাপন করা হয়েছে। 
তবে শুরুতেই জাপানি ভাষায় দেখানো হয়,
শুধু কুকুরের ভাষা ছাড়া অন্য কোন ভাষা ইংরেজিতে 
অনুবাদ করা হবে না!
(যদিও জাপানিদের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না।)
তবে কিছু ক্ষেত্রে দোভাষী দ্বারা ইংরেজিতে বলা হয়েছে।
এতে একটা ইঙ্গিত সুস্পষ্টঃ মানুষ যেমন কুকুরের ভাষা বুঝে না তদ্রূপ কুকুরও মানুষের বুঝে না, তবে একে অপরের প্রতি ভালোবাসা থাকলে মেলবন্ধন গড়ে উঠে।
যার দৃষ্টান্ত হিসেবে গল্পের প্রধান চরিত্র আটারি কোবায়াশির জাপানি কথোপকথন তার দেহরক্ষী কুকুর স্পটস কোবায়াশির বুঝতে পারা।
তবে একটা অসঙ্গতি চোখে পড়তে পারে Foreign Exchange-এর ছাত্রী ট্রেসি ওয়াকারের ইংরেজিতে কথা বলা, 
তবে এ অসঙ্গতি সহজেই এড়িয়ে যাওয়া যায়, কারণ ওয়াকার যেহেতু Foreign Exchange-এর ছাত্রী,
আর আমেরিকান সেহেতু ইংরেজি বলাটা স্বাভাবিক।

Trash Island-এ উচ্ছিষ্ট খাবার নিয়ে দুই পক্ষের 
কুকুরদের মারামারি সেভেন সামুরাইয়ের সাথে অনেকটা মিল থাকলেও 
আবার দ্যা ম্যাট্রিক্স-এ নিও আর এজেন্ট 
স্মিথের সাথে মারামারি করার আগে হঠাৎ করে সব স্তব্ধ হয়ে ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডে টানটান উত্তেজনাকর মিউজিক আর মাঝখানে পলিথিন ওড়ে যাওয়া দৃশ্য মনে পড়ায় আপনার মধ্যেও টানটান উত্তেজনা আসবে! 
আবার ভবিষ্যৎবক্তা  ওরাকলের কথা না শুধু, চরিত্রও উঠে এসেছে!
তবে যারা নিয়মিত মুভি দেখেন তাদের চোখে অনেক বিখ্যাত বিখ্যাত মুভির সাদৃশ্য খুঁজে পাবেন, যা Stop Motion Animation এই মুভির মাধ্যমে পুনরায় রোমন্থন করার সুযোগ পাবেন ভিন্ন আঙ্গিকে।

কুকুর নাকি বর্ণান্ধ!(?)
আর যেহেতু কুকুরের দৃষ্টিকোণ থেকে এ মুভি করা হয়েছে,
তাই রংয়ের ব্যবহার বেশি নেই, বিশেষকরে সবুজ আর লাল রংয়ের।
লন্ডনের যে স্টুডিওতে কাজ করা হয়েছে তার থেকে
৩ মাইল দূরে Isle Of Dogs নামে সত্যিই একটি দ্বীপ 
থাকলেও মুভির সাথে সে দ্বীপের কোনো সংস্রব নেই।

মুভিতে কন্ঠ দিয়েছেন চারজন অস্কার বিজয়ী; Tilda Swinton, F. Murray Abraham, Frances McDormand, Fisher Stevens;
সাথে আরো একদল জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।
Brain Cranston, Koyu Rankin, Bob Balaban, Bill Murray, Jeff Goldblum, Greta Gerwig সহ প্রমুখ।
তবে রেক্সের কণ্ঠে এডওয়ার্ড নর্টন অর নাটমেগের কণ্ঠে
স্কারলেট জোহানসন যেন মুভির প্রাণ!

কুকুরদের মধ্যে প্রধান ৫টি চরিত্র চিফ, ডিউক, রেক্স, বস ও কিং সামরিক দৃষ্টিকোণ থেকে সবার অর্থ দলনেতা।
যেখানে সবারই নিজস্ব চিন্তাধারার, ব্যক্তিত্বের ছাপ থাকে; 
আর কোন সিদ্ধান্তে ঐক্যমত প্রতিষ্ঠা করার মৌখিক 
ভোট গ্রহণের দৃশ্য বা কথোপকথন আপনাকে মুভি থেকে সমাজের বিভিন্ন অসঙ্গতিতে বিভিন্নজনের দৃষ্টিভঙ্গি দেখতে পাবেন।

সত্য যতক্ষণ প্রমাণিত না হয় ততক্ষণ গুজব;
রিউমার নিয়ে এই সেন্স অফ হিউমার মুভিতে অনেকবার উঠে এসেছে।

২০১৮'র ১৩ এপ্রিলে রিলিজ হওয়া এ মুভিটি আইএমডিবিতে ১০/৮.১,
মেটাক্রিটিকে ৮৪%,
খুঁতখুঁতে টমাটেটোর আর অডিয়েন্সের কাছে
যথাক্রমে ৮৯%, ৮৮%,
আর হাড়কিপ্টে রজার এবার্টে ৪/৪!

কোন মুভি অন্তত বছর না ঘুরলে তার বিচার করা 
যায় না, অর্থ আয়ের হিসেবে,
তবে বার্লিনে মুক্তি পাওয়ার পর ওয়েস এন্ডারসন সেরা 
পরিচালক হিসেবে সিলভার বিয়ার, 
SXSW Film Festival আর Titanic International Film Festival-এ Audience Award জিতে আগাম আভাস দিয়ে ফেলেছেন 
আগামী অস্কার রেসে তিনি কতটুকু  ফিট!

আর ব্যক্তিগত মতামত বলতে  আমার দেখা সেরা Animation মুভির তালিকায় এটা তিন নম্বরে উঠে এসেছে!

Happy Watching.

ডাউনলোড লিঙ্কঃ
____________﻿https://bit.ly/2NucopV