1 00:02:26,520 --> 00:02:27,919 কী হচ্ছে এসব? 2 00:02:31,680 --> 00:02:36,039 আমরা দারুণ একটা ফিল্ম দেখতে শহরে যাচ্ছি। 3 00:02:36,880 --> 00:02:39,319 তুমি তো ফিল্ম দেখা পছন্দ করো না। 4 00:02:39,520 --> 00:02:42,999 আমার পাঁচ বছর বয়েসের পর থেকে আমরা আর সিনেমা দেখতে যাইনি। 5 00:02:43,840 --> 00:02:45,399 এটার পরে... 6 00:02:45,600 --> 00:02:49,199 ...আর সিনেমা দেখবি না। অনেক বার তোকে বলেছি 7 00:02:49,840 --> 00:02:52,079 এইসব সিনেমা টিনেমা আমাদের জন্য নয়। 8 00:02:52,280 --> 00:02:53,879 তাহলে আজ কেন দেখতে যাচ্ছি? 9 00:02:54,720 --> 00:02:56,719 এই সিনেমার কথা আলাদা। 10 00:02:56,920 --> 00:02:59,519 এটা একটা ধার্মিক ফিল্ম। জয় মহাকালী। 11 00:04:02,880 --> 00:04:04,639 সাড়ে তিন, সাড়ে ছয়... 12 00:04:04,760 --> 00:04:07,439 আর সাড়ে নয়। দিনে তিনটে করে শো। 13 00:04:08,160 --> 00:04:12,119 তোর জন্য এটাই প্রথম আর শেষ সিনেমা। 14 00:04:22,680 --> 00:04:26,559 ♪ সকল ভক্তের মনে মা কালীর নিবাস ♪ 15 00:04:31,360 --> 00:04:33,359 ♪ তিনি সকল অশুভ শক্তির বিনাশ করেন ♪ 16 00:04:33,520 --> 00:04:36,719 ♪ জয় জয় মা জয় মা মহাকালী ♪ 17 00:05:52,000 --> 00:05:53,199 বাবা 18 00:05:54,160 --> 00:05:57,119 মনু আছে না ও স্টেশনমাস্টার হতে চায়। 19 00:05:57,240 --> 00:05:59,239 আর এস্টি ইঞ্জিনিয়ার হতে চায়। 20 00:05:59,440 --> 00:06:03,439 আর আমি... আমি ফিল্ম বানাতে চাই। 21 00:06:04,360 --> 00:06:05,879 চুপ কর! 22 00:06:06,040 --> 00:06:08,239 আর কোনদিন ওকথা মুখে আনবি না। 23 00:06:08,400 --> 00:06:12,119 কোনদিন শুনেছিস কোন ব্রাহ্মণ ছেলে এমন লজ্জাজনক কাজ করছে? 24 00:06:12,200 --> 00:06:15,599 এই যে ফিল্মের দুনিয়াটা না, নোংরা। আমাদের সংস্কারের সঙ্গে খাপ খায় না। 25 00:06:15,720 --> 00:06:18,199 সম্প্রদায়ে আমাদের সন্মান আর থাকবে না। 26 00:06:18,560 --> 00:06:19,999 কেন ব্রাহ্মণ ব্রাহ্মণ করছ? 27 00:06:20,200 --> 00:06:22,199 আমরা আজ কোথায় পড়ে আছি, দেখো। 28 00:06:22,400 --> 00:06:27,159 চা বানাচ্ছি, সারাদিন কাপ ধুচ্ছি, আর চেঁচিয়ে যাচ্ছি 'চা, চা'। 29 00:06:28,960 --> 00:06:31,159 বাবার সঙ্গে এমন ভাবে কথা বলছিস, এত সাহস তোর? 30 00:06:32,360 --> 00:06:34,839 - চা, চা, চা। - এই, চুপ কর! 31 00:07:04,120 --> 00:07:10,099 লাস্ট ফিল্ম শো 32 00:07:15,500 --> 00:07:40,500 অনুবাদ ও সম্পাদনা শান্তনু মুখার্জী 33 00:08:55,680 --> 00:08:58,399 - ট্রেন এসে গেছে। - আবার দেরী করে এসেছিস! 34 00:08:58,600 --> 00:09:01,999 জীবনে আমার মত হেরো হয়ে থাকতে চাস? যা ফটাফট কাজে নেমে পড়! 35 00:09:03,840 --> 00:09:05,119 যাচ্ছি, বাবা। 36 00:09:06,800 --> 00:09:10,999 চিপস্! দশ টাকা প্যাকেট। 37 00:09:13,080 --> 00:09:15,199 চা, গরম চা! 38 00:09:19,200 --> 00:09:20,439 কাথিয়াওয়াড়ি চা! 39 00:09:21,480 --> 00:09:23,079 চিপস্‌! 40 00:09:26,960 --> 00:09:28,199 ধন্যবাদ ভাইয়া। 41 00:09:38,400 --> 00:09:40,439 - কোন স্টেশন এটা? - চালালা। 42 00:10:00,240 --> 00:10:01,839 কত টাকা হল? 43 00:10:02,040 --> 00:10:03,639 বেশি নয়। 44 00:10:04,280 --> 00:10:06,839 তিরিশ টাকা হয়েছে। 45 00:10:07,160 --> 00:10:08,759 আমিও। মাত্র তিরিশ। 46 00:10:13,680 --> 00:10:15,519 একটা প্লেন উড়ছিল। 47 00:10:15,720 --> 00:10:17,839 একটা সূর্যমুখীর ক্ষেতে ল্যান্ড করলো। 48 00:10:19,040 --> 00:10:22,159 একটা বেলুনওয়ালা প্লেনটাতে চড়ার চেষ্টা করলো। 49 00:10:22,360 --> 00:10:24,799 একটা জোরদার বাতাস ওকে উড়িয়ে নিয়ে গেল। 50 00:10:28,560 --> 00:10:30,599 প্লেনটা ছিল একজন রাজার। 51 00:10:30,800 --> 00:10:32,999 - একটা রাজা'র? - ধনী রাজা? 52 00:10:33,600 --> 00:10:34,799 হ্যাঁ, খুব ধনী। 53 00:10:35,000 --> 00:10:37,879 ওর কাছে ছিল অনেক কিছু। অনেক গাড়ি... 54 00:10:38,240 --> 00:10:41,559 ...জিপ, বন্দুক, তলোয়ার 55 00:10:42,640 --> 00:10:44,639 আর ছিল তিন রানী। 56 00:10:44,800 --> 00:10:46,479 প্রথম জনের নাম ছিল মেঘনা 57 00:10:46,920 --> 00:10:50,319 দ্বিতীয়ের নাম মেনকা, আর তৃতীয় জনের নাম পিয়ানা। 58 00:11:16,640 --> 00:11:18,879 নিজের চুলের অবস্থা দ্যাখ। কাটা ওগুলো। 59 00:11:21,680 --> 00:11:24,639 আমার চুল নিয়ে সবসময় খোঁটা দাও কেন? 60 00:11:50,600 --> 00:11:51,879 সময়! 61 00:11:53,240 --> 00:11:54,639 সময়! 62 00:12:04,000 --> 00:12:05,399 আড্ডা মেরে বেড়াস না! 63 00:12:06,080 --> 00:12:07,999 তাড়াতাড়ি বাড়ি ফিরবি। 64 00:12:12,360 --> 00:12:15,119 - সিড্ডি দাদা কেমন আছো? - উঠে পড়! 65 00:13:19,680 --> 00:13:21,439 গুড মর্নিং আঙ্কেল! 66 00:13:35,400 --> 00:13:37,039 ২০১০ সাল হয়ে গেল। 67 00:13:37,200 --> 00:13:40,599 কিন্তু আমাদের সৌরাষ্ট্রের এখনও দুটো নাম। 68 00:13:40,760 --> 00:13:42,519 তার একটা হল সোরাথ 69 00:13:42,960 --> 00:13:45,519 - আর দ্বিতীয়টা? - কাথিয়াওয়াড়! 70 00:13:45,640 --> 00:13:48,199 একদম ঠিক, আমাদের মহান কাথিয়াওয়াড়। 71 00:13:48,400 --> 00:13:51,999 আমাদের ভূমি শুধু সিংহ আর গরুর জন্যই বিখ্যাত নয়। 72 00:13:52,120 --> 00:13:54,839 অনেক বিখ্যাত মানুষ এখানে জন্মেছেন। 73 00:13:55,240 --> 00:13:57,919 - একটা নাম কেউ বলতে পারো? - গান্ধী বাপু! 74 00:13:59,200 --> 00:14:02,359 হ্যাঁ ঠিক। উনি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। 75 00:14:02,560 --> 00:14:04,559 কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম নয় 76 00:14:04,640 --> 00:14:08,239 তাই আমরা গান্ধী বাপুকে অহিংসার পূজারী বলে থাকি। 77 00:14:08,320 --> 00:14:11,399 - কীসের পূজারী? - অহিংসার! 78 00:14:19,360 --> 00:14:21,159 এস্টি, এখানে আয়! 79 00:14:24,000 --> 00:14:26,479 ওই চা-ওয়ালার ছেলের সঙ্গে খেলার দরকার নেই। 80 00:14:26,520 --> 00:14:27,679 যা! 81 00:14:31,920 --> 00:14:35,679 না, সাধুবাবা, টাকা লাগবে না। আপনার আশীর্বাদই যথেষ্ট। 82 00:14:36,800 --> 00:14:38,959 - কত টাকা পেয়েছিস? - ৫৫ টাকা। 83 00:14:39,040 --> 00:14:40,439 বাক্সে রেখে দে। 84 00:14:41,560 --> 00:14:43,479 একটা সোডা। 85 00:15:06,840 --> 00:15:09,199 "ধান্দাবাজ" মুভির একটা টিকিট। 86 00:15:50,200 --> 00:15:51,839 সময় আজ তোদের সঙ্গে স্কুলে ছিল? 87 00:15:52,320 --> 00:15:53,799 - হ্যাঁ - না 88 00:15:53,920 --> 00:15:56,239 - ছিল কি ছিল না? - হ্যাঁ। 89 00:15:58,240 --> 00:16:01,479 হ্যাঁ, হ্যাঁ ওর নাম সময়। 90 00:16:05,400 --> 00:16:09,199 চিন্তা করতে হবে না। ও আমরেলী স্টেশনে একটা বেঞ্চে ঘুমাচ্ছে। 91 00:16:24,640 --> 00:16:27,319 বাজি রাখ, আজ সময়ের পাছাটা লাল হয়ে যাবে। 92 00:16:32,400 --> 00:16:34,199 এই এবার শো শুরু হবে! 93 00:16:34,400 --> 00:16:35,999 থাম! 94 00:16:41,920 --> 00:16:45,399 ভালো চাস তো থাম! 95 00:16:45,800 --> 00:16:47,399 তোকে সাবধান করে দিচ্ছি! 96 00:16:51,600 --> 00:16:52,919 থাম! 97 00:17:02,440 --> 00:17:08,079 পরের ক্লাসে আমরা আলো আর তার নিয়মগুলো নিয়ে আলোচনা করবো। 98 00:17:16,320 --> 00:17:18,919 - সময়? - হ্যাঁ, স্যার? 99 00:17:20,360 --> 00:17:21,959 এই দাগগুলো কীসের? 100 00:17:23,360 --> 00:17:24,999 বাবা মেরেছে। 101 00:17:27,280 --> 00:17:28,879 ফিল্ম দেখতে গিয়েছিলাম। 102 00:18:09,400 --> 00:18:11,959 'একটি আদর্শ বালকের বৈশিষ্ট্য' 103 00:18:51,800 --> 00:18:55,759 ♪ হে উদার শাহেনশাহ, এই দেশের মহান শাসক 104 00:18:55,960 --> 00:19:00,079 ♪ আপনি দীর্ঘজীবী হন 105 00:19:00,720 --> 00:19:02,879 ♪ আপনার তারিফ করার ভাষা নেই 106 00:19:03,000 --> 00:19:05,479 ♪ আপনি হিন্দুস্তানের আশা ভরসা 107 00:19:05,680 --> 00:19:09,359 ♪ হিন্দুস্তান আপনার হৃদয়ে। হিন্দুস্তানের সকলের হৃদয়ে আপনার বাস। 108 00:19:09,680 --> 00:19:13,559 ♪ আমাদের হৃদয়ে আপনি স্বাগত। ♪ 109 00:19:50,720 --> 00:19:52,399 ছেড়ে দাও আমাকে! 110 00:19:54,640 --> 00:19:57,199 শালা ফোকটে দেখা পাবলিক! 111 00:19:57,720 --> 00:20:00,239 দূর করে দে ছোঁড়াটাকে! 112 00:20:03,280 --> 00:20:06,519 ভাগ এখান থেকে, আর কখনও আসিস না। 113 00:20:33,000 --> 00:20:34,999 রুটিগুলো তো বেশ পাতলা। 114 00:20:40,320 --> 00:20:42,559 আমার বউ খুব মোটা রুটি বানায়। 115 00:20:42,720 --> 00:20:45,119 খেতে অনেকটা কম্বলের মত লাগে। 116 00:20:46,440 --> 00:20:50,039 আমার মা না খুব পাতলা রুটি বানায়। 117 00:20:50,160 --> 00:20:52,159 আমার মা হচ্ছে পৃথিবীর সেরা রাঁধুনি। 118 00:20:53,640 --> 00:20:55,839 একটু খাবে নাকি? 119 00:20:56,600 --> 00:20:58,599 আমার আর খিদে নেই। 120 00:21:38,520 --> 00:21:40,559 দারুণ খেতে! 121 00:21:42,680 --> 00:21:45,719 তুই কি রোজ এত ভালো খাবার খাস? 122 00:21:47,000 --> 00:21:48,359 প্রতিদিন? 123 00:21:50,760 --> 00:21:53,879 এত গোমড়া হয়ে আছিস কেন? কী হয়েছে? 124 00:21:54,880 --> 00:21:57,119 আমার কাছে টিকিট নেই। 125 00:21:57,280 --> 00:22:00,399 ওই বজ্জাত লোকটা আমাকে ধাক্কা মেরে বের করে দিল। 126 00:22:08,120 --> 00:22:09,599 আমার সঙ্গে আয়। 127 00:22:12,560 --> 00:22:14,159 বজ্জাত লোক! 128 00:22:42,080 --> 00:22:45,679 এই! কোন কিছুতে হাত দিস না! 129 00:22:47,760 --> 00:22:49,519 এখানে এসে বসে পড়! 130 00:22:54,800 --> 00:22:57,679 এটার ভিতর দিয়ে ফিল্ম দেখতে পাবি। 131 00:23:09,480 --> 00:23:10,599 বিনা পয়সায়? 132 00:23:14,960 --> 00:23:17,199 সেটা দেখা যাবে। কিছু একটা করবো। 133 00:23:19,120 --> 00:23:22,559 সালাম আলায়কুম। আমার নাম ফজল। 134 00:23:23,760 --> 00:23:25,959 আমার নাম সময়। 135 00:23:26,560 --> 00:23:28,399 সময়? মানে 'টাইম'? 136 00:23:30,160 --> 00:23:32,319 কিন্তু 'সময়' কেন? 137 00:23:32,560 --> 00:23:35,159 আমার মা বাবার কিছুই ছিল না 138 00:23:35,560 --> 00:23:37,439 না চাকরি না টাকা পয়সা। 139 00:23:37,880 --> 00:23:40,559 তাদের হাতে ছিল শুধু সময়, আমার জন্ম হল। 140 00:23:41,080 --> 00:23:44,319 আর আমার জন্মের পর, তারা আমার নাম রাখলো 'সময়'। 141 00:23:46,160 --> 00:23:49,239 আমার সময় এই ভাঙ্গা ঘড়িটার মত এক জায়গায় দাঁড়িয়ে আছে। 142 00:25:31,920 --> 00:25:34,279 জলদি দাও। তাড়াতাড়ি করো! 143 00:25:57,120 --> 00:25:59,519 ♪ হে উদার ও উত্তম শাহেনশাহ 144 00:26:01,600 --> 00:26:05,079 ♪ হে উদার ও উত্তম শাহেনশাহ, এই দেশের মহান শাসক ♪  145 00:26:06,000 --> 00:26:10,359 ♪ আপনি দীর্ঘজীবী হন। ♪ 146 00:26:10,760 --> 00:26:13,039 ♪ আপনাকে তারিফ করার ভাষা নেই ♪ 147 00:26:13,160 --> 00:26:15,319 ♪ আপনি হিন্দুস্তানের আশা ভরসা 148 00:26:15,440 --> 00:26:19,839 ♪ হিন্দুস্তান আপনার হৃদয়ে। হিন্দুস্তানের হৃদয়ে আপনার বাস। ♪ 149 00:26:20,000 --> 00:26:23,679 ♪ আমাদের হৃদয়ে আপনি স্বাগত। ♪ 150 00:27:13,120 --> 00:27:14,519 বেরিয়ে আয়! 151 00:27:14,640 --> 00:27:17,959 দেখাচ্ছি মজা। আমার গাড়িতে ধাক্কা মারলি কেন? 152 00:28:13,400 --> 00:28:16,959 দশ টাকা বাজি, সিংহটা আগে উঠবে। 153 00:28:43,320 --> 00:28:44,759 আমি জিতেছি! 154 00:28:59,440 --> 00:29:02,159 তাড়াতাড়ি কর, ট্রেনটা মিস করবি! 155 00:29:02,840 --> 00:29:06,519 মা তুমি জানো না। আমি ট্রেনের থেকেও জোরে দৌড়াই। 156 00:29:07,240 --> 00:29:11,319 তোর তো ঢেঁড়শ একদম পছন্দ নয়! আজ ওটা চাইলি যে বড়? 157 00:29:11,440 --> 00:29:13,919 আজকাল খুব ভালো লাগছে। 158 00:29:18,400 --> 00:29:19,559 মিথ্যুক! 159 00:29:20,480 --> 00:29:23,519 সত্যি বলতে, আমার না ভিন্ডি একদম ভালো লাগে না। 160 00:29:23,840 --> 00:29:25,679 আমি তো ইয়ার্কি করছিলাম। 161 00:29:26,200 --> 00:29:27,959 ভিন্ডি আমার খুব প্রিয়। 162 00:29:31,920 --> 00:29:34,999 জানিস সাহেবরা এটাকে কী বলে? 163 00:29:38,000 --> 00:29:39,759 মহিলাদের আঙ্গুল(লেডিজ ফিঙ্গারস)। 164 00:30:36,760 --> 00:30:38,079 এটা কে? 165 00:30:39,320 --> 00:30:41,039 তুই জানিস এটা কে? 166 00:30:41,720 --> 00:30:45,799 সত্যিই জানিস না? এটা শাহরুখ খান। 167 00:30:48,040 --> 00:30:49,599 বাদশাহ! 168 00:30:50,800 --> 00:30:52,359 চালা গুলি! 169 00:30:53,200 --> 00:30:56,879 বিছিয়ে দে আগুনের সমুদ্র আমার পথে! 170 00:30:58,000 --> 00:31:00,599 গুলিতে ঝাঁঝরা করে দে আমার বুক! 171 00:31:00,920 --> 00:31:04,199 তবুও আমার প্রেমের জয় হবে! 172 00:31:09,240 --> 00:31:10,239 ফজল ভাই! 173 00:31:11,480 --> 00:31:12,479 সময়! 174 00:31:14,240 --> 00:31:16,239 নিয়ে আয় খাবার! 175 00:31:16,960 --> 00:31:19,439 মেলে ধর আমার সামনে তোর মায়ের টিফিন। 176 00:31:20,120 --> 00:31:22,159 ওই সব পাতলা রুটি। 177 00:31:24,760 --> 00:31:27,959 মূলা, পিঁয়াজ, শশা। 178 00:31:28,840 --> 00:31:31,319 'ঝাঁঝরা করে দে আমার বুক' 179 00:31:32,360 --> 00:31:36,039 'ভালোবাসা তাও জয়লাভ করবে'! 180 00:31:38,160 --> 00:31:41,359 চল আজ আমরা একসাথে খাই। 181 00:31:42,600 --> 00:31:45,239 আমাকে ফিল্ম দেখতে দেবে তো? 182 00:31:45,920 --> 00:31:47,119 তা দেখতে পারিস। 183 00:31:47,360 --> 00:31:49,279 সত্যি বলতে, আজ খুব খিদে পেয়েছে। 184 00:32:49,680 --> 00:32:51,559 পরের রিলটা রেডি কর। 185 00:33:53,160 --> 00:33:57,239 ফজল ভাই, ফিল্ম বানায় কীকরে? 186 00:34:04,200 --> 00:34:05,879 ফিল্ম? এটা গল্প বলার মত। 187 00:34:15,280 --> 00:34:16,639 গল্পে... 188 00:34:17,280 --> 00:34:18,559 ...আর ফিল্মে... 189 00:34:20,880 --> 00:34:22,999 ...খুব গভীর সম্পর্ক রয়েছে। 190 00:34:25,000 --> 00:34:28,439 নেতারা গল্প শোনায় ভোট পেতে 191 00:34:32,280 --> 00:34:35,879 দোকানদার গল্প শোনায় মাল বেচতে 192 00:34:36,640 --> 00:34:38,919 আর ধনী লোকের গল্প শোনায়... 193 00:34:39,120 --> 00:34:40,839 ...নিজেদের সম্পত্তি লুকাতে 194 00:34:41,960 --> 00:34:44,959 যারা গল্প বানাতে জানে ভবিষ্যৎটা তাদেরই হবে। 195 00:34:46,160 --> 00:34:49,519 খেলা হবে শুধু গল্প বলিয়েদের। 196 00:34:51,640 --> 00:34:53,799 মিথ্যা বলতে জানা লোকেদের। 197 00:34:56,640 --> 00:35:00,039 সত্যি বলছি, মিথ্যা বলায় আমার কিন্তু জুড়ি নেই। 198 00:35:07,120 --> 00:35:10,799 ♪ আমি আসার আগে আসবি না 199 00:35:14,920 --> 00:35:18,399 ♪ তুই দেখতে একদম সিংহম! 200 00:35:18,800 --> 00:35:22,999 ♪ শরীরে চিপকে যা ঠিক যেন চিউইং গাম ♪ 201 00:35:25,960 --> 00:35:29,439 ♪ আমি এসেছিলাম নিয়ে আশ, যেন মিটে যায় আমার পিয়াস ♪ 202 00:35:29,560 --> 00:35:31,959 ♪ আমার হৃদয়ে লেগেছে দোলা ♪ 203 00:37:16,480 --> 00:37:19,279 দোস্ত, আলোটাকে আমাদের ধরতে হবে। 204 00:37:20,120 --> 00:37:22,519 কিন্তু সেটা তো অসম্ভব! 205 00:37:23,200 --> 00:37:25,759 আলোকে যদি আমাদের নিক্ষেপ করতে হয়... 206 00:37:26,040 --> 00:37:28,119 ...তাহলে আগে সেটা ধরতে হবে। 207 00:37:28,760 --> 00:37:30,679 হ্যাঁ। কিন্তু কীকরে? 208 00:38:22,200 --> 00:38:25,199 - তুই কি গাধা নাকি? - আমি আলো ধরার চেষ্টা করছি। 209 00:39:52,800 --> 00:39:53,879 দাভে স্যার! 210 00:39:55,760 --> 00:39:57,359 আমি একটা ফিল্ম হতে চাই। 211 00:39:58,000 --> 00:40:00,879 ফিল্ম হতে নয় 'বানাতে চাই'। 212 00:40:01,760 --> 00:40:06,559 আমার বাবা বলে বাহ্মনদের ফিল্ম বানাতে নেই। 213 00:40:06,760 --> 00:40:09,599 বলে ফিল্মের দুনিয়াটা খুব নোংরা। 214 00:40:10,000 --> 00:40:11,519 শোন, সময় 215 00:40:11,760 --> 00:40:15,159 - ভারতে এখন শুধু দুটো জাত আছে। - দুটো? 216 00:40:15,440 --> 00:40:18,719 একটা, যারা ইংরাজি বলতে পারে 217 00:40:18,880 --> 00:40:21,919 আর অন্যটা, যারা বলতে পারে না। 218 00:40:22,120 --> 00:40:26,039 যদি ভারতে একজন কেউকেটা হতে চায় তাহলে দুটো কাজ করতে হবে। 219 00:40:26,480 --> 00:40:29,479 প্রথমে, ইংরাজি বলা শিখতে হবে। 220 00:40:29,600 --> 00:40:32,599 - আর দ্বিতীয়ত? - এই চালালা ছেড়ে পালাতে হবে! 221 00:40:34,000 --> 00:40:35,959 - পালাতে হবে? - হ্যাঁ। 222 00:40:37,320 --> 00:40:38,999 শেখো...আর পালাও। 223 00:40:42,920 --> 00:40:45,279 ♪ হে আমার প্রাণপ্রিয় খোয়াজা 224 00:40:46,920 --> 00:40:49,399 ♪ হৃদয়ে এসে বাস করো মোর 225 00:40:50,480 --> 00:40:52,839 ♪ হে আমার প্রাণপ্রিয় খোয়াজা 226 00:40:58,360 --> 00:41:01,879 ♪ অসহায়ের জীবনে তুমিই জাগিয়েছ আশা 227 00:41:03,520 --> 00:41:05,639 ♪ হৃদয়ে এসে বাস করো মোর ♪ 228 00:41:09,000 --> 00:41:11,079 আমি তোর মত ছোট নই। 229 00:41:11,840 --> 00:41:14,159 বউ আর দুটো মেয়ে আছে। 230 00:41:14,280 --> 00:41:18,159 নাহলে সুফি'দের সাথে তুরস্কে থাকতাম। 231 00:41:35,480 --> 00:41:37,479 বাবা, একটা কথা জিজ্ঞাসা করবো? 232 00:41:38,040 --> 00:41:39,199 না। 233 00:41:43,440 --> 00:41:47,319 তোমার মনে হয় একদিন আমরা চালালা ছেড়ে চলে যাবো? 234 00:42:32,920 --> 00:42:34,319 অন্ধ নাকি, তুই? 235 00:43:22,560 --> 00:43:25,559 এই ভুতুড়ে স্টেশনে আসার আইডিয়াটা খুব খারাপ। 236 00:43:27,560 --> 00:43:31,199 আরে ভয় নেই, এখানে ভুত টুত নেই। শুধু আমরা রয়েছি। 237 00:43:42,960 --> 00:43:43,959 টিকু 238 00:43:51,400 --> 00:43:52,559 মনু 239 00:43:58,680 --> 00:43:59,879 এস্টি 240 00:44:04,680 --> 00:44:05,919 নানো 241 00:44:39,640 --> 00:44:41,479 কিছু একটা দেখতে পাচ্ছি! 242 00:44:42,640 --> 00:44:43,999 এতে কাজ হয়েছে! 243 00:44:46,800 --> 00:44:49,479 ট্রাকটা যখন স্পিডে চলছিল... 244 00:44:50,320 --> 00:44:51,839 ...ভগবান শিব স্বয়ং প্রতীয়মান হলেন। 245 00:44:53,960 --> 00:44:55,719 ট্রাক ড্রাইভারটা বলল: 246 00:44:55,880 --> 00:44:58,399 'শিব ঠাকুর, দয়া করে উঠে পড়ুন!' 247 00:44:58,560 --> 00:45:00,599 কিন্তু শিব টাকুর বললেন: 'না' 248 00:45:01,680 --> 00:45:03,399 তখন একজন রানী এলো 249 00:45:04,320 --> 00:45:06,319 সে আবার ট্যারা! 250 00:45:07,640 --> 00:45:11,039 শিব রাক্ষসের রূপ ধারণ করলেন 251 00:45:12,960 --> 00:45:16,359 - আর তারপর? - উনি একটা বিশাল প্রাসাদ নির্মাণ করলেন। 252 00:45:17,240 --> 00:45:18,879 আর একটা রানী! 253 00:45:53,840 --> 00:45:56,599 মা, কী ভালো গন্ধ ছাড়ছে! 254 00:45:56,800 --> 00:45:59,159 এটা পালং ঢোকলি। 255 00:46:11,400 --> 00:46:14,999 সামনের দিকটা পুরো পেন্ট করতে হবে। 256 00:46:16,360 --> 00:46:18,439 - মায়ের পালক ঢোকলি - পালক ঢোকলি? 257 00:46:19,120 --> 00:46:21,719 পালং শাক দিয়ে ডাল। 258 00:46:22,320 --> 00:46:23,839 খেয়ে দেখো! 259 00:46:27,640 --> 00:46:31,039 মায়ের স্পেশাল ধনিয়া, পুদিনা আর তেঁতুলের টক। 260 00:46:36,520 --> 00:46:38,519 এইটুকু পেন্ট করতে এত টাকা! 261 00:46:38,600 --> 00:46:42,479 স্যার, আজকালকার শ্রমিকরা হিরা পালিশের কাজ করা পছন্দ করে। 262 00:46:42,680 --> 00:46:46,439 আমার শ্রমিকের দরকার নেই। আমার দরকার আসল কারিগর। 263 00:46:46,560 --> 00:46:50,239 আমাদের কারিগররা সব দুবাই গেছে সেখানে তাজমহল বানাতে। 264 00:46:50,480 --> 00:46:54,159 - ত্রিশ হাজার টাকার নীচে পারব না। - ত্রিশ হাজার? 265 00:46:54,640 --> 00:46:56,959 ওই টাকা রোজগার করতে আমার... 266 00:46:57,160 --> 00:46:58,879 ...৫০০ দিন হাউস-ফুল হতে হবে। 267 00:46:58,960 --> 00:47:03,599 যে ধরনের ফিল্ম আজকাল পাই, কোনকালেও এটা হবে না। 268 00:47:03,720 --> 00:47:05,399 ৩০,০০০ হল আমার ফাইন্যাল। 269 00:47:05,600 --> 00:47:07,279 তাহলে উচ্ছন্নে যাও! 270 00:47:26,640 --> 00:47:28,639 আপনাদের জন্য চা আনব নাকি, স্যার? 271 00:47:28,840 --> 00:47:30,879 ও কি চা-ওয়ালা নাকি? 272 00:47:31,560 --> 00:47:33,119 তুমি ব্রাহ্মণ নাকি? 273 00:47:33,960 --> 00:47:35,159 আর চা বিক্রি করো? 274 00:47:37,840 --> 00:47:39,639 তুমি কি নোটিস পাওনি? 275 00:47:40,000 --> 00:47:43,639 হ্যাঁ, কিন্তু বুঝতে পারিনি, স্যার। ইংরাজিতে লেখা ছিল। 276 00:47:44,960 --> 00:47:46,919 এখানে বড় লাইন(ব্রড গেজ)বসছে। 277 00:47:47,360 --> 00:47:50,039 এবার ট্রেন বিদ্যুৎ দিয়ে চলবে। 278 00:47:50,240 --> 00:47:53,159 চায়ের দোকানের লাইসেন্স আর রিনিউ হবে না। 279 00:47:55,920 --> 00:47:57,519 তাই ওটা এবার সরাতে হবে। 280 00:47:58,560 --> 00:48:00,159 ওটা বন্ধ করতে হবে। 281 00:48:00,360 --> 00:48:04,199 কিন্তু, স্যার, প্যাসেঞ্জারদের তো চা দরকার। 282 00:48:09,280 --> 00:48:10,679 শোনো! 283 00:48:10,880 --> 00:48:13,319 সব ট্রেন এখান দিয়ে যাবে... 284 00:48:13,520 --> 00:48:15,919 ...কিন্তু থামবে না। 285 00:48:16,640 --> 00:48:19,679 তাই প্যাসেঞ্জার বলে কিছু থাকবে না। 286 00:48:20,040 --> 00:48:21,439 বুঝলে? 287 00:48:28,280 --> 00:48:30,079 এই লোকটার ভাগ্য এত খারাপ। 288 00:48:30,200 --> 00:48:35,239 কোন এক সময় ওর ৫০০টা গরু ছিল। কিন্তু ওর ভাই সব নিয়ে নিয়েছে। 289 00:48:35,680 --> 00:48:39,559 গো-পালক থেকে ও চা-ওয়ালা হয়ে গেল। 290 00:48:45,520 --> 00:48:48,519 তোর সব জামাকাপড় খুলে ফেলা উচিৎ ছিল। 291 00:48:48,680 --> 00:48:50,679 কিন্তু ওখানে যে মেয়েরা ছিল। 292 00:48:50,760 --> 00:48:54,399 তাতে কী? পরের বার আমাদের ল্যাংটা হয়ে চান করা উচিৎ। 293 00:48:54,520 --> 00:48:57,159 হ্যাঁ, জামাকাপড় পরে মজা নেই। 294 00:48:57,280 --> 00:49:01,239 - পুরো ল্যাংটা। - হ্যাঁ, হয়ত পরের বার। 295 00:49:40,640 --> 00:49:42,279 ফিল্ম বদলানো হচ্ছে। 296 00:49:42,640 --> 00:49:46,439 - পুরো ফিল্মটাই কি এর ভিতর? - হ্যাঁ, ফিল্মের সব কটা রিল। 297 00:49:51,280 --> 00:49:52,439 সময়! 298 00:49:53,600 --> 00:49:57,639 জন্মে থেকেই আমরা এই বাক্সগুলো দেখছি। 299 00:49:57,800 --> 00:49:59,319 তাকাস না! 300 00:49:59,440 --> 00:50:04,959 কিন্তু জানতামই না যে প্রতিটা বাক্সে একটা করে আস্ত ফিল্ম রয়েছে। 301 00:50:05,280 --> 00:50:06,479 তাকাস না! 302 00:50:07,080 --> 00:50:12,359 এখান থেকে ওগুলো সব বড় শহরে যায়: রাজকোট, জামনগর, ভাবনগর। 303 00:51:11,160 --> 00:51:13,919 দ্যাখ, একটা ঈগল ভেড়া শিকার করছে। 304 00:51:15,000 --> 00:51:16,239 হিমালয় পাহাড়! 305 00:51:16,440 --> 00:51:18,679 এই দ্যাখ, অদ্ভুত দেখতে একটা প্রাণী! 306 00:51:20,520 --> 00:51:23,079 দ্যাখ, ভেড়াটাকে মেরে ফেলেছে। 307 00:51:24,760 --> 00:51:27,359 এই যে, এক বেচারাকে ঠাণ্ডা মাথায় 308 00:51:27,560 --> 00:51:28,759 হত্যা করেছে! 309 00:51:29,080 --> 00:51:30,839 ওরে বাবা! 310 00:51:46,320 --> 00:51:49,839 এই দ্যাখ, সুন্দর একটা মেয়ে পাছা দুলিয়ে নাচছে! 311 00:52:04,320 --> 00:52:07,279 কী ব্যাপার? অর্ধেক গান হাওয়া! 312 00:52:09,680 --> 00:52:11,319 ওই সেক্সি মেয়েটা কোথায়? 313 00:52:48,720 --> 00:52:51,719 এরকম আগে তো কখনও হয়নি। আপনারা শান্ত হন। 314 00:52:51,920 --> 00:52:56,599 - আমার প্রিয় সিনটাই কেটে দিয়েছেন। - আমরা টাকা ফেরত চাই! 315 00:54:24,120 --> 00:54:26,159 তাহলে এইজন্য তুই স্কুলে আসছিস না। 316 00:54:27,960 --> 00:54:31,719 আমরা সিনেমা বানাতে পারব না, কিন্তু একটা ফিল্ম শো দেখাতে তো পারি! 317 00:54:33,360 --> 00:54:35,879 আশাকরি আমার বাবা এসব জানতে পারবে না। 318 00:54:39,200 --> 00:54:43,079 না তোর বাবা না আমার, কেউ কিছু জানতে পারবে না। 319 00:54:51,000 --> 00:54:52,799 কিছুই ভালো দেখা যাচ্ছে না! 320 00:54:55,160 --> 00:54:57,439 শুধু পটি দেখতে পাচ্ছি। 321 00:55:00,520 --> 00:55:02,679 বেকার এগুলোকে বয়ে নিয়ে এলাম। 322 00:55:05,200 --> 00:55:06,359 কোন মানে হয় না! 323 00:56:06,000 --> 00:56:07,639 ফজল ভাই, সিনেমাগুলো দেখ না কেন? 324 00:56:10,160 --> 00:56:13,639 কোনটাই দেখা বাকি নেই। সব দেখা হয়ে গেছে। 325 00:56:14,360 --> 00:56:16,439 একটা কথা মনে রাখিস 326 00:56:17,160 --> 00:56:19,879 সিনেমার আবিষ্কার হয়েছিল মানুষকে বোকা বানাতে। 327 00:56:20,040 --> 00:56:21,399 উল্লুক বানাতে! 328 00:56:27,760 --> 00:56:29,439 পর্দাটার দিকে তাকা 329 00:56:29,560 --> 00:56:33,319 তারপর পটাপট কয়েকবার চোখের পলক ফ্যাল আর আমায় বল কী দেখছিস। 330 00:56:37,640 --> 00:56:40,599 - আমি চোখে অন্ধকার দেখছি। - দেখছিস, তাই তো? 331 00:56:43,120 --> 00:56:45,879 মন দিয়ে শোন। 332 00:56:46,080 --> 00:56:48,879 আমাদের মনে হয় মুভিটা সমানে হচ্ছে। 333 00:56:49,120 --> 00:56:53,279 কিন্তু আসলে তা নয়। একটা মুভি আটকে আটকে চলে। 334 00:56:54,680 --> 00:56:56,279 ছবির পর ছবি 335 00:56:56,480 --> 00:57:00,919 এক, দুই, তিন, চার... ধীরে ধীরে এগিয়ে চলে। 336 00:57:01,680 --> 00:57:04,519 লাইট আর ছবির মাঝখানে... 337 00:57:04,840 --> 00:57:07,039 ...রয়েছে একটা শাটার। এটা প্রকাশটাকে আটকায়। 338 00:57:07,680 --> 00:57:08,959 চালু, বন্ধ, চালু... 339 00:57:09,800 --> 00:57:11,639 এই ভাবে। 340 00:57:11,880 --> 00:57:14,679 যখন শাটারটা বন্ধ হয়, ফিল্মটা এগিয়ে যায়। 341 00:57:14,760 --> 00:57:18,159 প্রকাশ চালু হলে, ফিল্ম থেমে যায়। 342 00:57:18,600 --> 00:57:20,999 শাটার বন্ধ হলে, ফিল্ম এগিয়ে যায়। 343 00:57:21,360 --> 00:57:24,919 লাইট এলো মানে ফিল্ম থেমে গেল, বুঝলি? 344 00:57:25,280 --> 00:57:29,999 শাটার বন্ধ...থিয়েটারে আর পর্দায় অন্ধকার। 345 00:57:32,280 --> 00:57:35,359 ওই বুদ্ধুগুলো যারা থিয়েটারে তিন ঘন্টা বসে আছে না... 346 00:57:35,560 --> 00:57:39,719 ...ওদের ধারনাই নেই যে ওরা এক ঘণ্টা অন্ধকার দেখছে। 347 00:57:43,360 --> 00:57:45,839 সব খেলাটা হচ্ছে মগজের 348 00:57:47,040 --> 00:57:49,439 শুধু মিথ্যের খেলা, বুঝলি? 349 00:57:55,360 --> 00:57:58,199 আমার স্কুলের মাইনে দাওনি কেন? 350 00:57:58,800 --> 00:58:02,359 স্কুলের মাইনে? দাঁড়া বলছি। 351 00:58:04,520 --> 00:58:06,559 দাঁড়িয়ে থাক, নড়বি না! 352 00:58:07,120 --> 00:58:09,439 এখানে আয়, দাঁড়া এখানে! 353 00:58:10,160 --> 00:58:12,879 তুই স্কুল পালিয়ে মুভি দেখতে যাস! 354 00:58:13,120 --> 00:58:16,319 - বাবা! - আমাকে মাইনের কথা জিজ্ঞাসা করছিস? 355 00:58:17,080 --> 00:58:20,319 এত সাহস তোর? 356 00:58:20,800 --> 00:58:22,679 কি ভেবেছিস কি তুই নিজেকে? 357 00:58:44,320 --> 00:58:45,399 সময়! 358 00:58:47,280 --> 00:58:48,919 ওই যে ও! ধরো ওকে! 359 00:58:49,120 --> 00:58:50,399 আরে আমার কথা শুনুন 360 00:58:51,880 --> 00:58:53,039 দাঁড়াও! 361 00:58:55,000 --> 00:58:56,959 - সাহেব, ওর ব্যাগ। - চুপ করো! 362 00:59:01,360 --> 00:59:06,359 যদি এই ছোঁড়াটাকে আবার এখানে দেখি, তোমাকেও দূর করে দেবো। মনে রেখো! 363 00:59:06,560 --> 00:59:08,359 তোমাকে সাবধান করে দিচ্ছি! 364 00:59:25,800 --> 00:59:29,799 তার মানে কি তোকে আর কোনদিন গ্যালাক্সি সিনেমায় ঢুকতে দেবে না? 365 00:59:33,840 --> 00:59:36,519 আমাদের ফিল্ম প্রোজেক্টরের কী হবে? 366 00:59:37,160 --> 00:59:39,239 চুপ কেন, বল কিছু! 367 01:00:26,240 --> 01:00:28,239 একটা সেলাই মেশিন পেয়েছি! 368 01:00:31,160 --> 01:00:32,439 এই দোস্ত! 369 01:02:23,800 --> 01:02:25,239 কী মজা! 370 01:02:36,560 --> 01:02:37,719 ♪ এই ছেলেটা! 371 01:02:47,960 --> 01:02:50,319 ♪ এই ছেলেটা একদম কামাল 372 01:02:51,800 --> 01:02:54,639 ♪ এই ছেলেটা একদম কামাল 373 01:03:03,360 --> 01:03:06,879 ♪ ওর মনে রয়েছে কত যে ধামাল 374 01:03:07,080 --> 01:03:10,399 ♪ অবোধ কিন্তু জেদি 375 01:03:10,920 --> 01:03:12,559 ♪ ছেলেটা সত্যি তেজি 376 01:03:50,840 --> 01:03:52,879 - নমস্কার, স্যার। - আপনার একটু সাহায্য দরকার। 377 01:03:56,080 --> 01:03:59,559 পুলিস ওই হারানো রিলগুলো নিয়ে প্রশ্ন করছে। 378 01:04:00,760 --> 01:04:05,199 চিন্তা করিস না। আমাদের সবকিছু ওই ভুতুড়ে স্টেশনে রয়েছে। 379 01:04:05,320 --> 01:04:08,279 আমার কথা শোন। আমাদের শেষ লুটের মাল... 380 01:04:08,480 --> 01:04:10,839 ...এখনও ওই পার্সেল ঘরে পড়ে আছে। 381 01:04:10,920 --> 01:04:12,039 আরে গাধা! 382 01:04:12,160 --> 01:04:13,959 চল কিছু ব্যাবস্থা করি! 383 01:04:15,640 --> 01:04:18,999 আমরা হারিয়ে যাওয়া কিছু রিলের রিপোর্ট পেয়েছি 384 01:04:19,880 --> 01:04:21,879 এখান থেকে চুরি গেছে। 385 01:04:22,320 --> 01:04:24,919 অনেক টাউনের পরিবেশক অভিযোগ করছেন। 386 01:04:58,520 --> 01:05:00,919 দরজা ভেঙে পার্সেল রুমে কে ঢুকেছে? 387 01:05:02,200 --> 01:05:03,599 জেলে ঢোকাবো নাকি তোদের? 388 01:05:04,480 --> 01:05:06,359 চোরের দল সব! 389 01:05:09,640 --> 01:05:11,399 ওদের যেতে দিন, স্যার। 390 01:05:11,600 --> 01:05:12,999 আমিই সব করেছি। 391 01:09:46,520 --> 01:09:49,439 - চা, গরম চা! - চিপ্‌স! 392 01:09:52,360 --> 01:09:55,479 গুজরাতের চিপস! 393 01:09:58,000 --> 01:10:01,559 ট্রেন চলে গেলে, আমরা ভুতুড়ে স্টেশনে যাবো। 394 01:10:17,880 --> 01:10:20,559 আশা করি জেল'টা খুব একটা খারাপ ছিল না। 395 01:10:20,680 --> 01:10:22,759 জঘন্য ছিল। 396 01:10:24,000 --> 01:10:26,759 কিন্তু ওখানে থাকতে মাথায় একটা আইডিয়া এসেছে। 397 01:10:26,880 --> 01:10:29,479 আমাদের ফিল্ম শো নীরব হবে না। 398 01:10:29,640 --> 01:10:32,119 সময়, আমাদেরও পুলিসের হাতে ... 399 01:10:32,320 --> 01:10:34,199 ...ধরিয়ে না দেওয়ার জন্য ধন্যবাদ। 400 01:10:34,320 --> 01:10:37,319 তাই তোর জন্য একটা চমক আছে। 401 01:10:37,480 --> 01:10:39,039 একটা চমক? 402 01:11:00,920 --> 01:11:01,959 সাহেব! 403 01:11:02,800 --> 01:11:07,239 - ওদের মানা করেছিলাম, কিন্তু ওরা... - শান্ত হও। 404 01:11:07,840 --> 01:11:09,239 অদ্ভুত কাজ করেছে! 405 01:11:10,200 --> 01:11:11,199 শাবাশ! 406 01:11:13,160 --> 01:11:15,479 - বলুন সাহেব। - তোমরা দারুণ রং করেছো। 407 01:11:17,120 --> 01:11:19,719 কিন্তু ওই বৃত্ত, ত্রিভুজ আর... 408 01:11:19,920 --> 01:11:21,599 ...হিজিবিজিগুলো কেন? 409 01:11:22,400 --> 01:11:23,959 'গ্যালাক্সি' মানে কী? 410 01:11:26,160 --> 01:11:30,279 - গ্যালাক্সি মানে... - আপনি ইংরাজিটা শিখুন! 411 01:11:30,280 --> 01:11:30,719 সময়! 412 01:11:33,320 --> 01:11:35,039 অদ্ভুত ভালো কাজ করেছো। 413 01:11:35,160 --> 01:11:36,839 আমাদের বিনা পয়সায় ফিল্ম দেখতে দেবেন তো? 414 01:13:12,200 --> 01:13:14,159 আজ তুই আগে খা। 415 01:13:21,480 --> 01:13:22,839 এটা খেয়ে দেখো। 416 01:13:33,640 --> 01:13:36,919 - সময়, আমার সাদা শাড়িটা দেখেছিস? - না। 417 01:13:42,440 --> 01:13:44,719 মা, দ্যাখো তোমার জন্য কী এনেছি। 418 01:13:52,040 --> 01:13:54,279 কিছু কার্যক্রম করছিস নাকি? 419 01:13:55,080 --> 01:13:56,119 হ্যাঁ। 420 01:14:01,600 --> 01:14:03,319 এটা তো বেশ ভালো! 421 01:16:04,880 --> 01:16:07,039 পালাও! ডাকাত এসেছে! 422 01:16:07,880 --> 01:16:10,239 পালাও! ডাকাতরা এসে গেছে! 423 01:16:27,680 --> 01:16:28,719 গান গাও! 424 01:16:39,000 --> 01:16:40,799 আর একটা মেয়ে ওকে ছেড়ে চলে গেছে! 425 01:17:19,000 --> 01:17:22,319 ♪ একবার কারো প্রেমে পড়ো 426 01:17:26,960 --> 01:17:30,199 ♪ একবার কারো প্রেমে পড়ো 427 01:18:03,680 --> 01:18:06,319 সময়, জলদি! ফজল ভাই আর্জেন্ট ফোন করেছে। 428 01:18:15,760 --> 01:18:16,919 হ্যালো? 429 01:18:17,520 --> 01:18:20,439 সময়! একটা বিপর্যয় ঘটেছে, এক্ষুনি আয়! 430 01:18:21,000 --> 01:18:22,999 আরে বলো কী হয়েছে! 431 01:18:23,560 --> 01:18:26,639 খুব জরুরি, জলদি! 432 01:18:26,800 --> 01:18:31,159 - এখন কোন গাড়ি নেই, আসব কীকরে? - কিছু একটা ব্যাবস্থা কর! 433 01:20:00,520 --> 01:20:01,919 সময়, সবকিছু... 434 01:20:03,400 --> 01:20:05,159 সবকিছু শেষ! 435 01:20:10,400 --> 01:20:13,359 ওটাই ছিল শেষ ফিল্ম শো। 436 01:20:16,800 --> 01:20:19,039 আরে বল তো, এসব কী হচ্ছে? 437 01:20:22,760 --> 01:20:24,159 আমাকে বরখাস্ত করেছে। 438 01:20:26,600 --> 01:20:27,759 কিন্তু কেন? 439 01:20:29,800 --> 01:20:31,199 ওইদিকে দ্যাখ। 440 01:21:12,480 --> 01:21:13,599 দেখলি? 441 01:21:17,080 --> 01:21:19,399 এই নতুন প্রজেক্টর মেশিন চালাতে... 442 01:21:21,160 --> 01:21:23,279 ...ইংরাজি জানা দরকার। 443 01:21:30,240 --> 01:21:34,119 আর তুই তো জানিসই, সংখ্যা বা অক্ষর আমি জানি না। 444 01:21:49,200 --> 01:21:50,999 এই ফিল্মগুলোর কী হবে? 445 01:21:56,840 --> 01:22:00,279 যাও যাও! এইসব আবর্জনা দূর করো! 446 01:22:00,960 --> 01:22:03,799 সময়, চল! ট্রাকগুলো চলে যাচ্ছে! 447 01:22:23,600 --> 01:22:26,319 ওই শর্টকাট দিয়ে চল! তাড়াতাড়ি! 448 01:22:36,200 --> 01:22:38,519 লাকরা ভাই, দাঁড়া! 449 01:22:54,640 --> 01:22:57,279 টিকু, বাকিদের বাড়ি নিয়ে যা। 450 01:23:12,960 --> 01:23:15,799 হে ভগবান, আমরা রাজকোট পৌঁছে গেছি। 451 01:31:29,600 --> 01:31:33,519 বলবি আমায় ট্রাকগুলো নিয়ে কী করলো? 452 01:31:36,160 --> 01:31:39,079 মনে হয় না শুনতে তোমার ভালো লাগবে। 453 01:31:47,280 --> 01:31:49,759 আমাকে চালালা নিয়ে যাচ্ছিস কেন? 454 01:31:53,000 --> 01:31:57,599 আমার বন্ধু এস্টির বাবা হচ্ছে স্টেশনমাস্টার। 455 01:31:57,720 --> 01:31:59,839 চাই তুমি তাঁর সঙ্গে দেখা করো। 456 01:32:50,440 --> 01:32:51,519 আসছিস খেলতে? 457 01:32:55,320 --> 01:32:59,319 - সিংহের উপর বাজি ধরতে চাস? - না রে ভাই! 458 01:33:58,120 --> 01:34:00,799 নতুন ব্রড গেজ লাইনে তুমি কুলির কাজ করবে। 459 01:34:00,920 --> 01:34:03,439 ততদিন, পার্সেল রুমটা সামলাও। 460 01:34:05,000 --> 01:34:06,439 অনেক ধন্যবাদ, সাহেব। 461 01:34:10,640 --> 01:34:12,519 আর বাচ্চারা, তোমাদেরও ধন্যবাদ। 462 01:34:54,680 --> 01:34:55,679 সময় 463 01:34:57,840 --> 01:34:59,119 হ্যাঁ, বাবা। 464 01:35:02,640 --> 01:35:05,239 আমার লম্বা চুল তোমার পছন্দ নয়? 465 01:35:05,600 --> 01:35:08,959 চলো, নাপিতের কাছে গিয়ে কাটিয়ে আসি। 466 01:35:16,240 --> 01:35:19,799 বাবু, বাড়ি থেকে পালাতে চাইছিলি কেন? 467 01:35:29,240 --> 01:35:31,559 আমি আলো নিয়ে পড়তে চাই। 468 01:35:32,040 --> 01:35:34,559 আলোর বিষয়ে জানতে চাই। 469 01:35:35,320 --> 01:35:38,279 প্রকাশ থেকেই...গল্পের সৃষ্টি হয়। 470 01:35:39,440 --> 01:35:42,359 আর গল্প থেকেই... হয় ফিল্ম। 471 01:35:49,120 --> 01:35:51,199 তুই ফিল্ম বানাতে চাস? 472 01:35:55,120 --> 01:35:58,279 তুই সত্যিই ফিল্ম বানাতে চাস? 473 01:36:07,800 --> 01:36:08,799 শোন। 474 01:36:09,160 --> 01:36:12,239 এস্টির বাবা স্টেশনমাস্টার হওয়ার আগে... 475 01:36:12,800 --> 01:36:17,719 ...আর একজন স্টেশনমাস্টার ছিল, শর্মা-জি। 476 01:36:18,520 --> 01:36:21,839 তখন তুই মোটে পাঁচ বছরের ছিলি। 477 01:36:23,360 --> 01:36:25,999 মনে আছে? ও আমার বন্ধু ছিল। 478 01:36:27,640 --> 01:36:30,439 হ্যাঁ, আজ পর্যন্ত তোমার একমাত্র বন্ধু। 479 01:36:30,640 --> 01:36:31,759 এই খুব হয়েছে! 480 01:36:33,400 --> 01:36:36,679 শর্মাজি এখন বরোদাতে থাকে। 481 01:36:37,120 --> 01:36:40,319 ওর সঙ্গে কথা বলে রেখেছি। 482 01:36:42,360 --> 01:36:43,719 কী নিয়ে? 483 01:36:44,480 --> 01:36:45,999 তোকে নিয়ে। 484 01:37:02,000 --> 01:37:03,319 যা... 485 01:37:04,240 --> 01:37:05,719 ...আর শিখতে শুরু কর। 486 01:37:08,160 --> 01:37:10,599 তুমি দভে স্যারের সঙ্গে কথা বলেছ? 487 01:37:13,280 --> 01:37:14,679 তুমি আমাকে যেতে দেবে? 488 01:37:16,400 --> 01:37:17,439 সত্যি যেতে দেবে? 489 01:37:21,440 --> 01:37:22,999 কবে? 490 01:37:24,400 --> 01:37:25,799 এখন। 491 01:37:30,320 --> 01:37:32,559 তোর হাতে আর ঠিক ১৪ মিনিট আছে... 492 01:37:32,760 --> 01:37:35,919 ...বরোদা এক্সপ্রেস ধরার জন্য। 493 01:37:36,400 --> 01:37:38,279 মোটে ১৪ মিনিট? 494 01:37:51,600 --> 01:37:53,519 এখনই যা 495 01:37:56,320 --> 01:37:58,959 আমি মত বদলে ফেলার আগে! 496 01:38:40,360 --> 01:38:41,559 যা! 497 01:42:17,640 --> 01:42:19,879 ওই চুড়িগুলো লাল আর সবুজ। 498 01:42:22,880 --> 01:42:26,479 নিশ্চয় মনমোহন দেশাইয়ের অবতার 499 01:42:31,480 --> 01:42:34,239 এটা নিশ্চয় অমিতাভ বচ্চনের অবতার 500 01:42:36,000 --> 01:42:37,479 আমির খান 501 01:42:38,160 --> 01:42:39,759 শাহরুখ খান 502 01:42:39,960 --> 01:42:41,519 সলমান খান 503 01:42:41,920 --> 01:42:44,079 সুপার স্টার রজনীকান্ত্‌ 504 01:42:47,000 --> 01:42:48,039 গুরু দত্ত্‌ 505 01:42:51,880 --> 01:42:53,719 কামাল আমরোহি 506 01:42:57,680 --> 01:42:59,919 সত্যজিৎ রায়