1
00:00:10,761 --> 00:00:15,761
হাউস অফ দ্য ড্রাগন
সিজন ৩ - এপিসোড ২: "কুইনস ল্যান্ডিং"
2
00:00:16,261 --> 00:00:50,761
-- ভাবানুবাদ ও সম্পাদনায় --
"সাইয়্যেদুল আরেফিন ইমন"
3
00:04:03,290 --> 00:04:04,917
যুদ্ধ...
4
00:04:06,460 --> 00:04:07,586
জিতে এসেছি।
5
00:04:31,026 --> 00:04:32,277
আমি...
6
00:04:59,137 --> 00:05:00,430
এ কী করলে?
7
00:05:05,727 --> 00:05:06,937
জেইস।
8
00:05:15,696 --> 00:05:16,822
জেইস।
9
00:05:19,324 --> 00:05:20,659
এ কী করলে?
10
00:05:46,852 --> 00:05:48,186
কী করে পারলে?
11
00:05:54,318 --> 00:05:57,446
এমনটা কী করে পারলে?
কী করে?
12
00:06:00,490 --> 00:06:03,160
আমার সাথে এমনটা
কী করে করলে?
13
00:06:04,161 --> 00:06:05,495
জবাব দাও!
14
00:06:11,209 --> 00:06:13,128
কী করে পারলে এমনটা?
15
00:06:14,546 --> 00:06:18,383
জবাব দাও!
দয়া করে বলো!
16
00:06:19,885 --> 00:06:22,470
এমনটা কী করে পারলে?
17
00:06:22,471 --> 00:06:25,056
মহারানি, ওকে ছাড়ুন।
18
00:06:25,057 --> 00:06:26,808
ওকে ছাড়ুন, মহারানি।
19
00:06:28,185 --> 00:06:31,020
গায়ে হাত দেওয়ার
স্পর্ধা হয় কী করে!
20
00:06:31,021 --> 00:06:32,439
এত স্পর্ধা!
21
00:06:52,626 --> 00:06:53,794
মহারানি...
22
00:06:56,546 --> 00:06:57,881
ব্যর্থ হয়েছি।
23
00:07:05,472 --> 00:07:07,015
এর একমাত্র শাস্তি মৃত্যু।
24
00:07:09,685 --> 00:07:11,353
তাতে কী লাভ হবে?
25
00:07:13,188 --> 00:07:14,940
আমার ছেলে কি
ফিরে আসবে?
26
00:07:16,692 --> 00:07:21,113
এই বোকামির ভুলটা কি
শুধরে যাবে?
27
00:07:23,990 --> 00:07:24,991
আর তোমাদেরও!
28
00:07:25,951 --> 00:07:29,663
জাসেরিস কী করেছিল, তা
জেনেও চুপচাপ দাঁড়িয়ে ছিলে।
29
00:07:30,622 --> 00:07:32,164
তোমাদেরও শাস্তি পাওয়া
উচিত না?
30
00:07:32,165 --> 00:07:35,168
রানির সাথে কি
বেইমানি করোনি?
31
00:08:23,925 --> 00:08:25,594
লর্ড করলিস!
32
00:08:41,485 --> 00:08:42,986
লর্ড করলিস!
33
00:08:49,284 --> 00:08:50,911
লর্ড করলিস!
34
00:09:01,379 --> 00:09:02,839
শান্ত হও।
35
00:09:22,108 --> 00:09:23,109
আমাকে বাঁচান।
36
00:09:24,152 --> 00:09:25,111
মাই লেডি।
37
00:09:26,279 --> 00:09:28,532
একটা ভয়ংকর
কাজ করে ফেলেছি।
38
00:09:29,991 --> 00:09:31,743
এখানে এসেছ কেন?
39
00:09:33,411 --> 00:09:34,578
যুদ্ধ বেধেছিল।
40
00:09:34,579 --> 00:09:36,581
মনে হচ্ছে প্রিন্স জাসেরিস
মারা গেছেন।
41
00:09:42,337 --> 00:09:45,589
- এখনই চলে যাওয়া উচিত।
- জাহাজ আর ধোঁয়া দেখেই..
42
00:09:45,590 --> 00:09:47,633
সাহায্য করতে গিয়েছিলাম।
43
00:09:47,634 --> 00:09:49,678
- কিন্তু শিপস্টিলার ভয় পেয়েছিল, তাই..
- শোনার কোনো দরকার নেই।
44
00:09:51,638 --> 00:09:53,597
পেন্টোসের জাহাজে
থাকার কথা ছিল।
45
00:09:53,598 --> 00:09:55,933
আশ্রয় দরকার, মাই লেডি।
46
00:09:55,934 --> 00:09:58,936
- আর কোথাও যাওয়ার জায়গা নেই।
- এত বড় স্পর্ধা! আশ্রয়?
47
00:09:58,937 --> 00:10:02,273
দায়িত্ব ছেড়ে পালিয়ে আমার
দরজাতেই বিপদ ডেকে আনছ।
48
00:10:02,274 --> 00:10:04,943
- রানি তো হন্যে হয়ে খুঁজবেন।
- কেউ দেখতে পায়নি।
49
00:10:07,112 --> 00:10:08,904
বলতাম যে মাথা
খারাপ হয়ে গেছে...
50
00:10:08,905 --> 00:10:10,824
তবে মনে হয় না আগেও
মাথায় কোনো ঘিলু ছিল।
51
00:10:13,702 --> 00:10:15,036
আর কখনো এখানে
আসবে না।
52
00:10:18,415 --> 00:10:19,958
ড্রাগন চাই কি না?
53
00:10:21,877 --> 00:10:24,754
নিজেই তো বলেছিলে
রানি ধোঁকা দিয়েছেন।
54
00:10:25,839 --> 00:10:27,215
বোকা বানিয়েছেন।
55
00:10:28,800 --> 00:10:31,261
সুরক্ষা চেয়েছিলে।
সেটাই এখন দিচ্ছি।
56
00:10:38,184 --> 00:10:39,603
ভেগার প্রকাশ্যে ঘুরছে।
57
00:10:40,979 --> 00:10:43,564
শিপস্টিলার অনেকদিন ধরেই
এখানে আছে।
58
00:10:43,565 --> 00:10:44,983
শুধু একটাই কাজ...
59
00:10:46,318 --> 00:10:47,611
চোখ বন্ধ রাখা।
60
00:10:55,201 --> 00:10:56,703
ভেইল [উপত্যকা] অনেক বড়।
61
00:10:58,371 --> 00:11:01,082
কোনো ড্রাগনকে তার ইচ্ছেমতো
থাকতে বাধা দিতে পারি না।
62
00:11:03,543 --> 00:11:06,212
আর কখনো যেন
চোখের সামনে না দেখি।
63
00:11:12,302 --> 00:11:14,553
ভয়ংকর এক যুদ্ধের গল্প শোনাই
64
00:11:14,554 --> 00:11:16,013
ভাগ্যিস পাথরগুলো ছিল সহায়
65
00:11:16,014 --> 00:11:18,307
১০ হাজার এসেছিল,
আমরা ছিলাম বেশি
66
00:11:18,308 --> 00:11:20,184
রক্তাক্ত সৈকতে
ওদের দিয়েছি পিষে
67
00:11:20,185 --> 00:11:22,019
এখন আর সাগরের
তল দেখা যায় না
68
00:11:22,020 --> 00:11:23,520
হেই, হেই, হেই!
69
00:11:23,521 --> 00:11:25,065
কারণ হ্রদটা ওদের
হাড্ডিতে ভরতি
70
00:11:26,775 --> 00:11:30,402
- মাছের খাবার!
- মাছের খাবার!
71
00:11:30,403 --> 00:11:32,154
গুঁড়িয়ে দিয়েছি!
72
00:11:32,155 --> 00:11:33,864
মাছের খাবার!
মাছের খাবার!
73
00:11:33,865 --> 00:11:35,658
মাছের খাবার!
74
00:11:35,659 --> 00:11:37,451
গ্রিনদের চুবিয়ে মেরেছি!
75
00:11:37,452 --> 00:11:39,578
বলি এক চালাকির গল্প
76
00:11:39,579 --> 00:11:41,038
কীভাবে ঘটল এসব?
77
00:11:41,039 --> 00:11:42,915
এমন্ড আসছে, সবাই বলল,
পালা জলদি!
78
00:11:42,916 --> 00:11:45,000
এক চোখ নিয়ে
ব্যাটা যেন আস্ত বাল!
79
00:11:45,001 --> 00:11:47,545
আমাদের সাথে আছে
ডেমন, তাই...
80
00:11:48,171 --> 00:11:50,715
...ড্রাগনটা পাছায় ঢুকিয়ে নে!
81
00:11:51,758 --> 00:11:53,842
স্যার সাইমন স্ট্রং, মহারাজ।
82
00:11:53,843 --> 00:11:55,929
বাহ, বেশ বেশ।
83
00:11:56,972 --> 00:11:58,682
পুরোনো দিনের কথা
মনে পড়ে গেল।
84
00:12:00,016 --> 00:12:01,558
রিভারল্যান্ডসের যখন
রমরমা অবস্থা ছিল,
85
00:12:01,559 --> 00:12:04,229
গান, মাংস আর
তাজা জোয়ান ছেলেরা।
86
00:12:05,522 --> 00:12:09,274
এর মধ্যে কোনটা টেনে
আনল এখানে?
87
00:12:09,275 --> 00:12:14,406
রেড ফর্ক আর হ্রদপাড়ের
বিজয়ের উপহার এনেছি।
88
00:12:15,490 --> 00:12:18,450
হাউস স্ট্রংয়ের ভান্ডারের
সেরা মদ।
89
00:12:18,451 --> 00:12:20,078
ওহ!
90
00:12:21,037 --> 00:12:22,205
মদ!
91
00:12:23,415 --> 00:12:25,000
একটা বার্তাও আছে।
92
00:12:28,378 --> 00:12:29,504
রানির পক্ষ থেকে।
93
00:12:49,691 --> 00:12:50,775
মহারাজ?
94
00:12:51,526 --> 00:12:52,902
কোনো দুঃসংবাদ?
95
00:12:57,699 --> 00:12:59,451
যুবরাজ মারা গেছেন।
96
00:13:02,287 --> 00:13:05,706
রানির হয়ে আয়রন থ্রোন দখল করতে
কিংস ল্যান্ডিংয়ে ডাক পড়েছে।
97
00:13:05,707 --> 00:13:08,417
দক্ষিণে এগিয়ে ওখানে
দেখা করার নির্দেশ দিচ্ছি।
98
00:13:08,418 --> 00:13:11,211
হ্যারেনহাল পাহারার জন্য লোক পাঠাও,
কিন্তু পূর্ণ শক্তি নিয়ে এগোবে।
99
00:13:11,212 --> 00:13:13,547
রেনিরা আয়রন থ্রোন
দখল করলেই,
100
00:13:13,548 --> 00:13:15,716
আকাশপথে পাহারায় ড্রাগন পাঠাব।
101
00:13:15,717 --> 00:13:17,718
চতুর হতে হবে,
অবিচল থাকতে হবে।
102
00:13:17,719 --> 00:13:19,679
যারাই বাধা দেবে,
কেটে ফেলবে।
103
00:13:21,222 --> 00:13:23,015
আমরা হব রানির হাতের মুঠি।
104
00:13:23,016 --> 00:13:24,976
কেউ আমাদের সামনে
টিকবে না।
105
00:13:33,359 --> 00:13:34,569
কিংস ল্যান্ডিংয়ের দিকে!
106
00:13:36,362 --> 00:13:39,365
- আবার দেখা হওয়ার দিন পর্যন্ত।
- কিংস ল্যান্ডিংয়ের দিকে!
107
00:13:44,913 --> 00:13:48,124
যা দেখছি, এই আগমন
কোনো সমাপ্তির লক্ষণ।
108
00:13:48,792 --> 00:13:51,753
- কীসের সমাপ্তি?
- অনেক কিছুর।
109
00:13:54,756 --> 00:13:56,423
আবার নতুন কিছুর শুরুর।
110
00:13:56,424 --> 00:13:58,467
সাহায্যের জন্য ধন্যবাদ দিতাম,
কিন্তু...
111
00:13:58,468 --> 00:13:59,927
উদ্দেশ্যটাই এখনো পরিষ্কার না।
112
00:13:59,928 --> 00:14:01,553
রানির একটা বড়
কাজ করে দিয়েছি।
113
00:14:01,554 --> 00:14:04,140
৪০,০০০ সৈন্যকে
তাঁর সেবায় দাঁড় করিয়েছি।
114
00:14:05,475 --> 00:14:06,601
রানিকে বোলো...
115
00:14:07,811 --> 00:14:08,978
হ্যারেনহাল চাই।
116
00:14:11,481 --> 00:14:13,732
সারাজীবন এখানেই কাটিয়েছি,
117
00:14:13,733 --> 00:14:16,318
হাতবদল হতে দেখেছি।
118
00:14:16,319 --> 00:14:18,612
কিন্তু কেউই এর কদর করেনি।
119
00:14:18,613 --> 00:14:20,824
এটা আমার হলে ক্ষতি কী?
120
00:14:22,200 --> 00:14:26,663
কোনো নাম, খেতাব বা
রাজবংশীয় স্বামী নেই।
121
00:14:27,872 --> 00:14:31,918
দাইমায়েদের দুর্গ বিলিয়ে দেওয়ার
স্বভাব রাজদরবারের নেই।
122
00:14:33,419 --> 00:14:36,005
আমাকে কি শুধুই
একজন দাই মা মনে হয়?
123
00:14:41,219 --> 00:14:43,263
কথা বলে দেখব। হয়তো...
124
00:14:44,389 --> 00:14:46,558
অন্য কোনো পুরস্কার
মিলতে পারে।
125
00:14:47,267 --> 00:14:48,893
অন্য কোনো পুরস্কার?
126
00:14:50,812 --> 00:14:53,231
খাবার চাইলে দামি
রত্ন সাধা হচ্ছে।
127
00:14:55,441 --> 00:14:56,901
যতই দামি হোক...
128
00:14:58,528 --> 00:15:00,780
তাতে কখনো আমার
ক্ষুধা মিটবে না।
129
00:15:03,616 --> 00:15:04,909
বাড়ি ফিরে যাও, ডেমন।
130
00:15:06,578 --> 00:15:08,454
তবে আর কখনো
এখানে আসবে না।
131
00:15:09,914 --> 00:15:11,457
যা বলেছিলাম, মনে রেখো।
132
00:15:56,794 --> 00:15:59,254
এর আগেও অনেকে
দাদাকে মৃত ভেবেছে,
133
00:15:59,255 --> 00:16:01,341
তারা সবাই ভুল ছিল।
134
00:16:02,342 --> 00:16:03,593
ওকে ঠিকই খুঁজে বের করব।
135
00:16:20,443 --> 00:16:21,653
চিনতে...
136
00:16:22,946 --> 00:16:24,614
ছোটবেলা থেকেই চিনতে উনাকে।
137
00:16:27,408 --> 00:16:29,661
অনেক রাগী ছিল...
138
00:16:31,537 --> 00:16:32,664
তবে নম্র।
139
00:16:33,873 --> 00:16:34,958
অন্তত আমার চোখে।
140
00:16:35,792 --> 00:16:37,417
আমার দাদিকে যেমন ভালোবাসত,
141
00:16:37,418 --> 00:16:40,295
খুব কম মানুষকেই স্ত্রীকে
এতটা ভালোবাসতে দেখেছি।
142
00:16:40,296 --> 00:16:41,965
মনে হয়, শুধু তার জন্যই...
143
00:16:42,882 --> 00:16:46,970
তোমাকে ভুলে থাকার
চেষ্টা করেছিল।
144
00:16:49,347 --> 00:16:50,556
ভাই বলেছিল আমাকে।
145
00:16:54,310 --> 00:16:57,188
ভুলে যাওয়ার মতো নিছক
কোনো স্মৃতি ছিলাম না।
146
00:16:58,773 --> 00:16:59,774
না।
147
00:17:02,151 --> 00:17:03,986
অহংকারীও বটে,
148
00:17:03,987 --> 00:17:05,446
সেটাই উনার ক্ষতির কারণ।
149
00:17:06,364 --> 00:17:07,407
একগুঁয়ে স্বভাবের।
150
00:17:13,830 --> 00:17:16,916
উনার এই রূপটা
আমার চেনা।
151
00:17:18,626 --> 00:17:19,544
চিনতাম।
152
00:17:20,920 --> 00:17:22,714
এখনই ওকথা মানব না।
153
00:17:30,013 --> 00:17:31,139
আর তোমার বাগদত্তা?
154
00:17:32,307 --> 00:17:33,725
আমরা একসাথে বড় হয়েছি।
155
00:17:36,936 --> 00:17:39,605
আপনজন হারাতে হারাতে
ক্লান্ত হয়ে গেছি, অ্যালিন।
156
00:17:47,905 --> 00:17:49,532
সেও খুঁজছে।
157
00:18:52,178 --> 00:18:54,806
- মনে হচ্ছে ব্যথা কিছুটা কমেছে।
- না, কমেনি।
158
00:18:56,557 --> 00:18:57,974
ব্যথার ঔষধ তো
আর চাইছেন না...
159
00:18:57,975 --> 00:18:59,768
কারণ কথা বলার
কোনো ইচ্ছেই নেই।
160
00:18:59,769 --> 00:19:00,770
বুঝলাম।
161
00:19:01,479 --> 00:19:03,105
প্রাণ বাঁচানোর পরও
রাগ কমেনি।
162
00:19:03,106 --> 00:19:04,815
কারণ প্রহরীদের কাছে পরিচয়
ফাঁস করে দিয়েছিলে।
163
00:19:04,816 --> 00:19:06,900
ওদের অযথাই খেপিয়ে
তুলেছিলেন, মহারাজ।
164
00:19:06,901 --> 00:19:08,528
নাহলে মেরেই ফেলত ওরা।
165
00:19:09,654 --> 00:19:11,571
অন্তত এখন উপকূলের দিকে...
166
00:19:11,572 --> 00:19:13,532
সঠিক পথেই এগোচ্ছি।
167
00:19:13,533 --> 00:19:15,200
তারপর ওখানে
পৌঁছানোর পর কী হবে?
168
00:19:15,201 --> 00:19:16,660
যখন রেনিরা আর
ওর ওই হারামজাদা...
169
00:19:16,661 --> 00:19:19,539
পরিষদদের সামনে
টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হবে?
170
00:19:21,916 --> 00:19:23,084
কী হলো?
171
00:19:25,545 --> 00:19:26,546
কী হয়েছে?
172
00:19:27,422 --> 00:19:28,630
পেছনের রাস্তা ছাড়া তো
কিছুই দেখছি না,
173
00:19:28,631 --> 00:19:30,633
তবে অবাক হব না যদি..
174
00:19:35,555 --> 00:19:37,306
ভুল বলেছিলাম।
ভালোই অবাক হয়েছি।
175
00:19:42,687 --> 00:19:44,438
ওই ল্যানিস্টার ময়ূরটা সত্যিই...
176
00:19:44,439 --> 00:19:47,650
ট্রায়ার্কিকে রেনিরার বিরুদ্ধে
লড়তে রাজি করিয়েছে।
177
00:19:49,068 --> 00:19:50,486
তবে দেখে মনে হচ্ছে না
সুবিধা করতে পেরেছে।
178
00:19:51,612 --> 00:19:52,864
ওদের ভেতরে ঢোকাও!
179
00:19:55,616 --> 00:19:57,702
কথা কানে গেল না!
ভেতরে!
180
00:20:04,417 --> 00:20:07,128
মনে হচ্ছে ড্রাগনস্টোনের
যাত্রায় একটু দেরি হবে।
181
00:20:24,854 --> 00:20:25,897
মহারাজ।
182
00:20:27,064 --> 00:20:29,316
জঙ্গলে আশ্রয় নেওয়া
উচিত, আসেন।
183
00:20:29,317 --> 00:20:31,276
জাহাজে ওঠার মতো
যথেষ্ট সোনা আছে।
184
00:20:31,277 --> 00:20:32,652
ডাস্কেনডেলেই যাওয়া যেতে পারে।
185
00:20:32,653 --> 00:20:34,071
রুকস রেস্টেই (পুরোনো দুর্গ) যাব।
186
00:20:35,323 --> 00:20:37,741
ওই জায়গাটা এড়াতে হবে।
নয়তো আবারও ধরা পরব।
187
00:20:37,742 --> 00:20:39,659
ওখানে কোলের একটা
বাহিনী আছে না?
188
00:20:39,660 --> 00:20:41,745
- ওরা অনুগতই থাকবে।
- কিন্তু সেদিকের রাস্তা তো...
189
00:20:41,746 --> 00:20:43,080
অনেক বিপজ্জনক, মহারাজ।
190
00:20:49,754 --> 00:20:51,464
এটাই যদি বিজয় হয়...
191
00:20:52,590 --> 00:20:54,133
আশা করি এমন বিজয়
আর দেখতে হবে না।
192
00:21:11,609 --> 00:21:13,945
অ্যালিন, দেওয়ার মতো
এখন আর কিছুই নেই।
193
00:21:15,112 --> 00:21:16,531
শুধু আমার এই নামটা ছাড়া।
194
00:21:28,584 --> 00:21:32,213
সোনার পাহাড়ের চেয়ে...
195
00:21:33,589 --> 00:21:35,132
এটাকেই বেশি
দামি বলে মানি।
196
00:22:14,171 --> 00:22:16,215
কমান্ডার লার্জেন্টের সাথে
কথা বলতে চাই।
197
00:22:22,597 --> 00:22:24,181
বলুন, রানী।
198
00:22:27,643 --> 00:22:30,313
গোল্ড ক্লোকসদের (নগররক্ষী) বিরক্ত
করার জন্য দুঃখিত, কিন্তু...
199
00:22:32,440 --> 00:22:34,066
বিষয়টা অত্যন্ত গুরুতর।
200
00:22:35,526 --> 00:22:38,321
কথা যদি বাইরে পাচার হয়,
জড়িত সবার নিশ্চিত মৃত্যু দেব।
201
00:22:44,702 --> 00:22:46,537
রেনিরা ফিরে আসছে।
202
00:22:49,415 --> 00:22:50,999
খবরটা কীভাবে পেলেন?
203
00:22:51,000 --> 00:22:52,500
প্রিন্স রিজেন্টের অনুপস্থিতিতে,
204
00:22:52,501 --> 00:22:54,837
শহরের ক্ষমতা এখন
রানি হেলেনার হাতে।
205
00:22:55,880 --> 00:22:57,380
শান্তির স্বার্থে, সে রেনিরাকে
রেড কিপে ঢুকতে দেওয়ার...
206
00:22:57,381 --> 00:23:01,135
আর সিংহাসন দখল করতে
দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
207
00:23:02,178 --> 00:23:04,221
- অনেকেই এটাকে রাজদ্রোহ বলবে।
- অনেকেই বলবে।
208
00:23:06,515 --> 00:23:08,059
প্রশ্ন হলো, আপনাদের কী মত?
209
00:23:35,127 --> 00:23:36,754
স্বয়ং রোগ প্রিন্স (বিদ্রোহী রাজকুমার)।
210
00:23:42,635 --> 00:23:43,969
এখানে কী চাই?
211
00:23:45,096 --> 00:23:46,596
মাই প্রিন্স।
212
00:23:46,597 --> 00:23:48,556
মাত্রই হ্যারেনহাল থেকে ফিরলাম।
213
00:23:48,557 --> 00:23:50,059
আর গ্যালেট থেকে।
214
00:23:50,851 --> 00:23:53,688
বুঝতে পারছিলাম না ওদিকে
যাওয়া ঠিক হবে কিনা।
215
00:23:55,398 --> 00:23:56,982
মারাত্মক একটা
অঘটন ঘটে গেছে।
216
00:23:58,984 --> 00:24:01,112
রানি তো ভেগারকে আক্রমণ
বা তাড়া করতে চেয়েছিলেন।
217
00:24:03,531 --> 00:24:04,740
নাকি আমারই ভুল হচ্ছে?
218
00:24:05,616 --> 00:24:07,952
এমন্ড তো আসেনি।
219
00:24:09,995 --> 00:24:13,416
মাত্র দুদিন অপেক্ষা করেই
মিশন ছেড়ে চলে এলে?
220
00:24:14,083 --> 00:24:14,999
অ্যাডামও চলে এসেছিল।
221
00:24:15,000 --> 00:24:18,546
ভেবেছিলাম হয়তো কোনো
ভুল বোঝাবুঝি হয়েছে।
222
00:24:19,505 --> 00:24:21,881
জানা ছিল না যে
মহারানি এই মুহূর্তে...
223
00:24:21,882 --> 00:24:25,761
বা অন্য কোনো সময়,
তোমাদের মতামত জানতে চেয়েছিলেন।
224
00:24:29,223 --> 00:24:31,641
কিন্তু ওই জঙ্গলে
কিছু একটা আছে।
225
00:24:31,642 --> 00:24:32,727
সত্যি বলছি।
226
00:24:33,728 --> 00:24:36,897
নানা রকমের শব্দ শুনেছি,
মানুষের গলার স্বরের মতো। একটা..
227
00:24:41,902 --> 00:24:43,237
অনেক বড় ভুল করেছ।
228
00:24:44,321 --> 00:24:46,364
তিনজনেরই এই ভুলের
চরম মাশুল গুনতে হবে।
229
00:24:46,365 --> 00:24:48,158
ওখানে একটা সৈন্যদল
রেখে এসেছিলাম।
230
00:24:48,159 --> 00:24:51,286
এক নারী যুদ্ধের
খবর নিয়ে এসেছিল।
231
00:24:51,287 --> 00:24:52,662
ভেবেছিলাম মেস্টার হবে।
232
00:24:52,663 --> 00:24:53,664
অথবা...
233
00:24:54,290 --> 00:24:55,916
হয়তো কোনো ডাইনি।
234
00:24:58,252 --> 00:25:00,211
- তোমাদের সঙ্গী কোথায়?
- লেডি বেলার সাথে গ্যালেটে ফিরে গেছে।
235
00:25:06,677 --> 00:25:09,221
এখন কি হ্যারেনহালে
ফিরে যাওয়া উচিত, মাই প্রিন্স?
236
00:25:24,320 --> 00:25:25,571
উনি কি ভেতরে?
237
00:25:26,572 --> 00:25:29,074
জেইসের পর থেকে কারও সাথে
দেখা করতে চাইছেন না।
238
00:25:30,659 --> 00:25:33,536
এদিকে, ওই কামার আর
মাতালটা একচোখা এমন্ডকে...
239
00:25:33,537 --> 00:25:35,830
- হাতের মুঠো গলে পালাতে দিল।
- উনি শোকে পাথর হয়ে আছেন।
240
00:25:35,831 --> 00:25:37,708
- ওনার কাজের ধরনে কি সন্দেহ হচ্ছে?
- ওনার না।
241
00:25:38,709 --> 00:25:39,835
ওদের।
242
00:25:40,503 --> 00:25:41,587
তোমার উপরেও।
243
00:25:42,671 --> 00:25:44,255
এখানে বন্দি হিসেবে
রেখে গিয়েছিলাম।
244
00:25:44,256 --> 00:25:47,133
আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছ।
245
00:25:47,134 --> 00:25:49,969
সাপের মতো এঁকেবেঁকে
রানির কাছাকাছি পৌঁছে গেছ।
246
00:25:49,970 --> 00:25:53,223
মানছি, এই ধূর্ততা
বুঝতে পারিনি।
247
00:25:53,224 --> 00:25:56,017
যতই উসকানি দেওয়া
হোক না কেন।
248
00:25:56,018 --> 00:25:59,771
রানির ভরসা অর্জন করেছি,
যেটা তোমার কাছে স্বপ্নের মতো।
249
00:25:59,772 --> 00:26:02,106
- রানি আমার অর্ধাঙ্গিনী।
- তাহলে উনি যে কষ্ট ভোগ করছেন...
250
00:26:02,107 --> 00:26:03,691
সেটা কেন বাড়িয়ে দিচ্ছেন?
251
00:26:03,692 --> 00:26:05,528
আমাদের মাঝে কী,
তা নিয়ে ভাবতে হবে না।
252
00:26:07,238 --> 00:26:08,572
কী খেলা চলছে?
253
00:26:09,657 --> 00:26:12,785
অপমানের প্রতিশোধ?
সত্যি, নাকি মনগড়া?
254
00:26:14,495 --> 00:26:17,498
ছোবল মারার জন্য
ঘাপটি মেরে বসে আছো?
255
00:26:19,333 --> 00:26:22,336
সবকিছু শুধু ডেমনকে
ঘিরেই আবর্তিত হয় না।
256
00:26:35,099 --> 00:26:37,601
এমন্ডের তাহলে
কোনো খোঁজ নেই।
257
00:26:52,741 --> 00:26:55,702
রানির সিদ্ধান্তকে কি
সঠিক মনে হয়?
258
00:26:55,703 --> 00:26:57,663
না হলে তো আর
সেবা করতাম না।
259
00:26:58,914 --> 00:27:02,250
কিন্তু অ্যালিসেন্ট, হাইটাওয়ারের কথায়
অনেক বড় বাজি ধরেছেন।
260
00:27:02,251 --> 00:27:03,711
হ্যাঁ।
261
00:27:04,920 --> 00:27:06,380
ওই সাক্ষাতে উপস্থিত ছিলাম না।
262
00:27:07,381 --> 00:27:09,967
তারা ছোটবেলার বন্ধু,
সবাই জানে।
263
00:27:11,176 --> 00:27:14,012
এতকিছুর পরও কি মনে হয়,
264
00:27:14,013 --> 00:27:16,307
ওদের মাঝে এখনো কোনো
সম্পর্ক টিকে আছে?
265
00:27:17,308 --> 00:27:18,309
হয়তো।
266
00:27:20,686 --> 00:27:21,854
তাতে কি কষ্ট হচ্ছে?
267
00:27:23,814 --> 00:27:27,317
আমার চিন্তা শুধুমাত্র
রানিকে নিয়ে।
268
00:27:27,318 --> 00:27:29,110
হাইটাওয়ারদের বন্ধু নই।
269
00:27:29,111 --> 00:27:31,195
এ ব্যাপারে একমত,
তবে অ্যালিসেন্ট সামনাসামনি...
270
00:27:31,196 --> 00:27:33,114
ধোঁকা দেওয়ার চেয়ে...
271
00:27:33,115 --> 00:27:35,200
তলে তলে ষড়যন্ত্র
করতেই বেশি পটু।
272
00:27:36,076 --> 00:27:38,328
অথবা হয়তো
কারো হাতের পুতুল।
273
00:27:38,329 --> 00:27:40,079
ক্ষমা করবেন, মাই প্রিন্স।
274
00:27:40,080 --> 00:27:43,584
কিংস ল্যান্ডিং ছেড়ে ভেগারকে...
275
00:27:44,627 --> 00:27:47,379
রিভারল্যান্ডসের দিকে
উড়ে যেতে দেখা গেছে।
276
00:27:47,963 --> 00:27:50,089
রানিকে জানাতে যেতাম, কিন্তু...
277
00:27:50,090 --> 00:27:51,550
আমিই যাচ্ছি।
278
00:28:07,358 --> 00:28:08,484
মহারানি!
279
00:28:09,693 --> 00:28:11,779
পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
280
00:28:14,782 --> 00:28:18,285
আমার প্রহরার বাইরে
আর না যাওয়াই ভালো।
281
00:28:19,036 --> 00:28:21,287
রক্ষীদের ক্যাপ্টেন, স্যার
সোরেনের সাথে কথা বলতে চাই।
282
00:28:21,288 --> 00:28:22,330
কোথায় সে?
283
00:28:22,331 --> 00:28:23,958
যেকোনো জায়গায় থাকতে পারে।
284
00:28:25,376 --> 00:28:27,752
- খবর পাঠাতে পারি।
- না, ধন্যবাদ।
285
00:28:27,753 --> 00:28:30,338
স্মল কাউন্সিলের কক্ষটা
সুরক্ষিত করার ব্যবস্থা করো।
286
00:28:30,339 --> 00:28:32,298
- এখনই একটা সভা ডাকব।
- মহারানি?
287
00:28:32,299 --> 00:28:33,676
নির্দেশ দিচ্ছি।
288
00:28:34,927 --> 00:28:36,719
এক্ষুনি, স্যার রিচার্ড।
289
00:28:36,720 --> 00:28:38,305
যথা আজ্ঞা।
290
00:28:44,895 --> 00:28:46,855
নিজের মায়ের জন্য
লড়তে লড়তে প্রাণ দিয়েছে।
291
00:28:48,565 --> 00:28:50,150
এটাই ওর ইচ্ছা ছিল।
292
00:28:52,861 --> 00:28:54,363
আমার অবাধ্য হয়েছিল।
293
00:28:56,949 --> 00:28:58,409
ছেলেরা এমনই হয়।
294
00:29:01,328 --> 00:29:02,955
আরেকটা ড্রাগন ছিল।
295
00:29:04,456 --> 00:29:06,499
বেলার মতে, শিপস্টিলার।
296
00:29:06,500 --> 00:29:07,793
কোনো বুনো ড্রাগন?
297
00:29:08,961 --> 00:29:10,379
তার পিঠে আরোহী ছিল।
298
00:29:12,339 --> 00:29:14,674
অসম্ভব। বুনো ড্রাগন
কখনো পোষ মানে না।
299
00:29:14,675 --> 00:29:18,303
ওরা মুনড্যান্সারকে আক্রমণ করে
জেইসকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
300
00:29:19,638 --> 00:29:21,514
গ্রিনরা আরেকটা ড্রাগন
কীভাবে পেল?
301
00:29:21,515 --> 00:29:23,642
- ওদের খুঁজে বের করতে হবে।
- সেটাও হবে।
302
00:29:30,524 --> 00:29:32,900
তবে তার আগে আরও
জরুরি কাজ আছে।
303
00:29:32,901 --> 00:29:34,486
না, এসব আর
সহ্য হচ্ছে না।
304
00:29:38,532 --> 00:29:40,367
ভেগার কিংস ল্যান্ডিং ছেড়েছে।
305
00:29:58,719 --> 00:30:00,763
যে ছেলেরা সবসময়...
306
00:30:02,389 --> 00:30:03,849
আঁচল ধরে থাকত...
307
00:30:05,934 --> 00:30:08,936
বুকে মুখ লুকিয়ে থাকত,
তারা আজ মৃত,
308
00:30:08,937 --> 00:30:12,357
শুধুমাত্র এই তলোয়ারের
সিংহাসনে বসার জন্য?
309
00:30:18,238 --> 00:30:19,823
ওদের বলিদান কি
বৃথা যেতে দেবে?
310
00:30:28,540 --> 00:30:30,209
সবই দেখেছি, রেনিরা।
311
00:30:31,585 --> 00:30:32,753
হ্যারেনহালে।
312
00:30:33,629 --> 00:30:36,673
উত্তরের অন্ধকারে।
'অগ্নি আর বরফের গান'।
313
00:30:38,801 --> 00:30:42,971
ধু ধু প্রান্তরে রূপোলি চুলের
এক মেয়েকে দেখলাম...
314
00:30:43,097 --> 00:30:45,933
তার বুকে ড্রাগন আঁকা।
315
00:30:46,058 --> 00:30:48,268
অনেক ক্লান্ত লাগছে।
316
00:30:48,393 --> 00:30:49,394
না, না।
317
00:30:50,521 --> 00:30:52,314
কিন্তু ওটা যদি সত্যি হয়,
318
00:30:53,190 --> 00:30:56,819
আমার ভাই যা বলেছিল...
319
00:30:59,196 --> 00:31:01,657
যদি সত্যিই হয়,
320
00:31:03,534 --> 00:31:05,994
তখন কী করতে?
321
00:31:17,798 --> 00:31:18,799
বেশ।
322
00:31:21,844 --> 00:31:23,302
কী বললেন?
323
00:31:23,303 --> 00:31:26,305
কতটা পরিশ্রমী একজন মানুষ।
324
00:31:26,306 --> 00:31:28,474
সারাক্ষণ এদিক-ওদিক।
কত কাজ।
325
00:31:28,475 --> 00:31:30,518
নিজের সীমানায় থাকাটাই
ভালো হবে, লর্ড জ্যাসপার।
326
00:31:30,519 --> 00:31:32,855
নিজের সীমানা
ভালোই মনে আছে।
327
00:31:33,689 --> 00:31:35,898
মহারানিকেও মনে আছে,
328
00:31:35,899 --> 00:31:39,570
অল্প বয়সেই কীভাবে সাপের মতো
ক্ষমতার করিডোরে ঢুকে পড়েছিলেন।
329
00:31:41,155 --> 00:31:42,364
কত অল্প বয়সে।
330
00:31:44,199 --> 00:31:45,742
সাহসের সাথে।
331
00:31:48,412 --> 00:31:51,414
ভিসেরিস আর এই রাজত্বের
বিশ্বস্ততার সাথেই সেবা করেছি।
332
00:31:51,415 --> 00:31:53,250
যা করার দরকার ছিল,
তা-ই করেছেন।
333
00:31:54,626 --> 00:31:56,253
কেউ তা অস্বীকার
করতে পারবে না।
334
00:31:59,882 --> 00:32:00,841
জীবনটা ছোট।
335
00:32:01,675 --> 00:32:02,759
দেবতারা নিষ্ঠুর।
336
00:32:03,302 --> 00:32:07,806
দুনিয়া অন্ধকারে তলিয়ে যাওয়ার আগে
সবাই একটু আনন্দ খুঁজে নিতে চাই।
337
00:32:11,643 --> 00:32:13,144
যেমন...
338
00:32:13,145 --> 00:32:14,104
আপনার কথাই ধরা যাক।
339
00:32:17,274 --> 00:32:20,152
ভালোই সুখ পেয়েছিলেন।
340
00:32:23,071 --> 00:32:24,406
স্যার ক্রিস্টনের সাথে।
341
00:32:26,116 --> 00:32:27,784
- পাননি?
- লর্ড..
342
00:32:28,660 --> 00:32:29,911
লর্ড জ্যাসপার।
343
00:32:29,912 --> 00:32:30,954
সুখের...
344
00:32:31,955 --> 00:32:33,247
তৃপ্তি।
345
00:32:33,248 --> 00:32:35,124
এর শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড।
346
00:32:35,125 --> 00:32:36,626
তাহলে সিটি ওয়াচদের (নগররক্ষী) সাথে...
347
00:32:36,627 --> 00:32:38,085
গোপন বৈঠকের
কী শাস্তি হবে?
348
00:32:38,086 --> 00:32:39,962
ওখানে কী কাজ ছিল শুনি?
349
00:32:39,963 --> 00:32:41,089
লর্ড জ্যাসপার, প্লিজ।
350
00:32:42,257 --> 00:32:44,676
- আবার বলুন।
- কী?
351
00:32:46,011 --> 00:32:47,471
আমার কাছে প্রাণভিক্ষা চান।
352
00:32:48,972 --> 00:32:50,015
না!
353
00:33:03,362 --> 00:33:06,031
না! না!
354
00:33:06,990 --> 00:33:08,992
না! না!
355
00:33:10,369 --> 00:33:12,536
না! না!
356
00:33:12,537 --> 00:33:13,538
না!
357
00:33:17,042 --> 00:33:18,126
লর্ড জ্যাসপার।
358
00:33:23,507 --> 00:33:24,383
ওরওয়াইল...
359
00:33:25,217 --> 00:33:26,218
ঠিক সময়েই এলে।
360
00:33:27,344 --> 00:33:29,179
মনে হচ্ছে একটা
বিশ্বাসঘাতককে হাতেনাতে ধরেছি।
361
00:33:30,222 --> 00:33:31,847
তোমাকেই ডাকতে যাচ্ছিলাম,
স্যার সোরেন।
362
00:33:31,848 --> 00:33:34,392
যাতে আর কোনো ঝামেলা
পাকাতে না পারে, তাই বন্দি করো।
363
00:33:34,393 --> 00:33:36,018
গ্র্যান্ড মেস্টার, দোহাই আপনার।
364
00:33:36,019 --> 00:33:37,646
জিজ্ঞেস করুন এক ঘণ্টা
আগে কোথায় ছিলেন।
365
00:33:39,106 --> 00:33:41,233
কোথায় ছিলেন,
তা জানা নেই।
366
00:33:41,984 --> 00:33:45,027
তবে নিজের চোখে এখানে
কী দেখেছি, তা ঠিকই জানি।
367
00:33:45,028 --> 00:33:46,029
বন্দি করো ওকে!
368
00:33:46,446 --> 00:33:49,073
রাজার মায়ের গায়ে
হাত তোলার স্পর্ধা!
369
00:33:49,074 --> 00:33:51,659
রানিমাতা আমাদের সাথে
বেইমানি করেছেন।
370
00:33:51,660 --> 00:33:53,995
খোদ ওনার রক্ষীই
আমাকে সতর্ক করেছে।
371
00:33:53,996 --> 00:33:55,746
আমাদের সাথে আসতে হবে,
লর্ড জ্যাসপার।
372
00:33:55,747 --> 00:33:58,792
আমি মাস্টার অফ ল'স (আইনমন্ত্রী),
দেবতাদের দোহাই।
373
00:33:59,835 --> 00:34:01,211
ছাড়ো আমাকে!
374
00:34:09,386 --> 00:34:11,596
আজীবন ঋণী থাকলাম,
গ্র্যান্ড মেস্টার।
375
00:34:14,141 --> 00:34:16,476
কী করেছেন তা
জানি না, মহারানি।
376
00:34:17,311 --> 00:34:19,229
তবে ভয় হচ্ছে,
খারাপ কিছু করে বসেছেন।
377
00:34:40,083 --> 00:34:41,877
গভীর সমবেদনা জানাচ্ছি, মহারানি।
378
00:34:43,253 --> 00:34:44,378
এই...
379
00:34:44,379 --> 00:34:45,922
এই মর্মান্তিক পরিণতির জন্য।
380
00:34:49,384 --> 00:34:51,428
এক্ষুনি কিংস ল্যান্ডিংয়ে যাচ্ছি।
381
00:34:52,220 --> 00:34:53,763
কী? মহারানি,
তার মানে কি..
382
00:34:53,764 --> 00:34:55,723
রানির কথায় তো কোনো
অস্পষ্টতা শুনলাম না,
383
00:34:55,724 --> 00:34:57,683
লর্ড বার্টিমোস, আপনি শুনেছেন?
384
00:34:57,684 --> 00:34:59,685
রাজা আর নতুন
ড্রাগন আরোহীদের...
385
00:34:59,686 --> 00:35:01,479
পাহারায়,
সেখানে নিয়ে উড়ে যাব।
386
00:35:01,480 --> 00:35:04,398
সেটা বুঝলাম, কিন্তু
ড্রাগনে চড়ে তো
387
00:35:04,399 --> 00:35:06,817
দুর্গে ঢুকতে পারবেন না, মহারানি।
388
00:35:06,818 --> 00:35:09,028
ভেল্যারিয়ন বাহিনী
ছত্রভঙ্গ হয়ে আছে।
389
00:35:09,029 --> 00:35:11,072
যুদ্ধে ওদেরকে
পাশে পাবেন না।
390
00:35:11,073 --> 00:35:12,490
আমি আছি তো।
391
00:35:12,491 --> 00:35:15,701
অ্যালিসেন্টের কথা মতো...
এমন্ড হ্যারেনহালের দিকে গেছে।
392
00:35:15,702 --> 00:35:17,453
সে ফেরার আগেই সুযোগটা
কাজে লাগাতে হবে।
393
00:35:17,454 --> 00:35:22,416
ক্ষমা করবেন মহারানি, কিন্তু
এটা ফাঁদ বলেই মনে হচ্ছে।
394
00:35:22,417 --> 00:35:24,711
হলে হবে। অনেক
কথা হয়েছে, আর না।
395
00:35:28,131 --> 00:35:30,550
স্যার লরেন্ট নিজেই ঠিক করুক
কীভাবে মরতে চায়।
396
00:35:37,391 --> 00:35:38,975
হয়তো কাজে লাগতে পারে।
397
00:35:43,980 --> 00:35:45,941
আশা করি ডেকে পাঠাবেন।
398
00:35:49,403 --> 00:35:51,696
মনে রাখবেন, আমাদের মধ্যে
কে সত্যিকারের অনুগত ছিল।
399
00:36:10,173 --> 00:36:12,967
আমি না থাকার সময়
অনেক কিছুই বদলেছে।
400
00:36:12,968 --> 00:36:14,427
নতুন এক উপদেষ্টা জুটিয়েছ।
401
00:36:14,428 --> 00:36:17,179
আমাদের জন্য
অনেক কিছুই করেছে।
402
00:36:17,180 --> 00:36:19,723
- আমার জন্য।
- তা তো দেখছিই।
403
00:36:19,724 --> 00:36:21,935
তোমার অনুমোদনের
কোনো দরকার নেই।
404
00:36:22,853 --> 00:36:24,312
শুধু চোখে যা পড়ল
তা-ই বললাম।
405
00:36:27,524 --> 00:36:29,568
মাই প্রিন্স। মহারানি।
406
00:36:33,363 --> 00:36:34,573
সাইর্যাক্স!
407
00:36:43,081 --> 00:36:45,375
আজ কিংস ল্যান্ডিং তার
রানিকে বরণ করে নেবে।
408
00:36:46,877 --> 00:36:49,086
পেছন থেকে পাহারা দেবে।
দূরে থেকে নজর রাখবে।
409
00:36:49,087 --> 00:36:50,463
আকাশপথে কাউকে
ঘেঁষতে দেবে না।
410
00:36:50,464 --> 00:36:52,382
কথাগুলো মাথায় ঢুকেছে তো?
411
00:36:53,717 --> 00:36:55,176
ঢুকেছে।
412
00:36:55,177 --> 00:36:56,969
নির্দেশ না দেওয়া পর্যন্ত
পাহারায় থাকবে।
413
00:36:56,970 --> 00:36:59,096
নিজের মাথা খাটানো,
414
00:36:59,097 --> 00:37:00,598
সিদ্ধান্ত নেওয়া বা
বুদ্ধি দেখানোর...
415
00:37:00,599 --> 00:37:04,144
কথাও ভাববে না।
416
00:37:06,396 --> 00:37:09,065
- ঠিক আছে, মহারাজ।
- বেশ।
417
00:37:10,859 --> 00:37:13,695
শহর দখল হয়ে গেলে,
ভেগারের দিকে নজর দেব।
418
00:37:15,739 --> 00:37:18,408
এখন থেকে সবকিছু
পরিকল্পনা অনুযায়ী হতে হবে।
419
00:37:22,245 --> 00:37:23,830
নিরাশ কোরো না।
420
00:37:57,447 --> 00:37:59,699
হেলেনা। হেলেনা।
421
00:38:01,368 --> 00:38:04,286
অদ্ভুত তো। এই ঋতুতে
তো হওয়ার কথা না।
422
00:38:04,287 --> 00:38:06,372
রেনিরা আসছে।
423
00:38:06,373 --> 00:38:09,208
- এখন তোমাকে দরকার।
- যুদ্ধ হবে নাকি?
424
00:38:09,209 --> 00:38:10,709
না। না।
425
00:38:10,710 --> 00:38:13,921
তাকে ঢুকতে দিয়ে
আমরা পালাব।
426
00:38:13,922 --> 00:38:15,715
কথা হয়েছে?
427
00:38:17,175 --> 00:38:18,509
দেরি হয়ে গেছে।
428
00:38:18,510 --> 00:38:20,345
মনে হচ্ছে স্যার রিচার্ড
বেইমানি করেছে।
429
00:38:21,429 --> 00:38:23,138
প্রাচীরের প্রহরী আর কেল্লার
যত রক্ষী পারা যায়,
430
00:38:23,139 --> 00:38:24,723
সবাইকে অস্ত্র নামাতে
বলতে হবে।
431
00:38:24,724 --> 00:38:25,767
সবাই পাগল ভাববে।
432
00:38:26,893 --> 00:38:28,102
কিন্তু রানির নির্দেশ
ঠিকই মানবে।
433
00:38:28,103 --> 00:38:30,354
তুমিই তো রানি।
434
00:38:30,355 --> 00:38:32,064
হেলেনা, তুমিই এখন রানি।
435
00:38:32,065 --> 00:38:33,525
জলদি আসো।
436
00:38:34,609 --> 00:38:36,486
তুমি বলেছিলে বাবা
সিদ্ধান্ত বদলেছিলেন।
437
00:38:37,445 --> 00:38:39,822
তুমি, স্যার ক্রিস্টন, দাদা
আর সেপ্টন মিলে...
438
00:38:39,823 --> 00:38:42,074
এগনকে রাজা বানিয়েছিলে।
439
00:38:42,075 --> 00:38:44,034
আমি ভুল করেছিলাম।
440
00:38:44,035 --> 00:38:46,078
- কিন্তু তুমি তো নিজ কানে শুনেছিলে।
- শুনেছিলাম কি না...
441
00:38:46,079 --> 00:38:47,454
তা এখন আর
বলতে পারব না।
442
00:38:47,455 --> 00:38:48,540
কিন্তু হেলেনা...
443
00:38:49,791 --> 00:38:51,959
কিছুদিন আগেই তো বলেছিলে...
444
00:38:51,960 --> 00:38:53,670
রানি হওয়ার আগে
বেশি সুখে ছিলে।
445
00:38:54,546 --> 00:38:56,298
কথাটা বর্শার মতো
বুকে বিঁধেছিল।
446
00:38:58,008 --> 00:39:02,804
তোমার কীসে প্রাপ্তি সেটা ভাবছি না,
কীসে আনন্দে থাকবে সেটাই ভাবছি।
447
00:39:04,222 --> 00:39:06,224
তোমাকে অন্তত বাঁচাতে পারব।
448
00:39:11,980 --> 00:39:14,983
মনে হয় আমার মুরগি
পুষতে ভালো লাগবে।
449
00:39:23,158 --> 00:39:24,951
- মহারানি।
- মহারানি।
450
00:39:27,704 --> 00:39:28,996
- মহারানি।
- মহারানি।
451
00:39:28,997 --> 00:39:30,372
শোনো।
452
00:39:30,373 --> 00:39:32,542
- ক্যাপ্টেন কে?
- স্যার ফ্রেডরিক, মহারানি।
453
00:39:37,797 --> 00:39:39,214
কোনো সমস্যা, মহারানি?
454
00:39:39,215 --> 00:39:41,467
রানি হেলেনার নির্দেশে
অস্ত্র নামিয়ে নিতে হবে,
455
00:39:41,468 --> 00:39:43,303
স্যার ফ্রেডরিক।
456
00:39:45,263 --> 00:39:47,306
আগে থেকেই নির্দেশ
দেওয়া হয়েছে, মহারানি।
457
00:39:47,307 --> 00:39:48,891
ভেগার ছাড়া অন্য যেকোনো
ড্রাগন দেখলেই হামলা করতে হবে।
458
00:39:48,892 --> 00:39:50,393
সেই নির্দেশ
বাতিল করা হলো।
459
00:39:50,977 --> 00:39:54,480
- কিন্তু প্রিন্স রিজেন্ট..
- সে শহর ছেড়ে পালিয়েছে।
460
00:39:54,481 --> 00:39:56,608
এখন রানিই কর্তৃত্বে থাকবে।
461
00:39:57,859 --> 00:40:00,028
কোনো ড্রাগনের গায়ে যেন
আঁচড় না লাগে।
462
00:40:03,907 --> 00:40:06,284
রেনিরা টারগারিয়েন এসে গেছেন,
স্যার ফ্রেডরিক।
463
00:40:07,452 --> 00:40:09,788
সাথে প্রিন্স ডেমনসহ
আরও অনেকেই আছেন।
464
00:40:10,705 --> 00:40:12,039
রাজা সিংহাসন ত্যাগ করেছেন।
465
00:40:12,040 --> 00:40:14,334
স্বয়ং প্রিন্স রিজেন্টই
শহর ছেড়ে পালিয়েছে।
466
00:40:15,293 --> 00:40:17,169
যুদ্ধ করে
কিংস ল্যান্ডিংয়ের সাথে...
467
00:40:17,170 --> 00:40:18,879
নিজেও পুড়ে মরতে চাও?
নাকি...
468
00:40:18,880 --> 00:40:21,548
তাঁকে ঢুকতে দিয়ে
শান্তির আশা করো?
469
00:40:21,549 --> 00:40:23,468
ওনার ছেলেরা সবসময়ই
দয়ালু ছিল।
470
00:40:27,305 --> 00:40:28,431
স্যার ফ্রেডরিক।
471
00:41:03,967 --> 00:41:05,218
হ্যারেনহালের দিকে।
472
00:41:06,177 --> 00:41:07,345
হ্যারেনহালে!
473
00:41:50,388 --> 00:41:51,598
ড্রাগন!
474
00:43:33,741 --> 00:43:35,702
ডেমন টারগারিয়েনকে খুঁজছি।
475
00:43:37,120 --> 00:43:39,122
সত্যি বলতে, আপনার আসার
কোনো আশাই করিনি।
476
00:43:41,875 --> 00:43:43,167
তলোয়ার বের করো।
477
00:43:44,794 --> 00:43:47,505
- মহারাজ, কোনো তলোয়ার নেই।
- তাহলে নিয়ে এসো!
478
00:43:51,217 --> 00:43:53,094
আপনার বিরোধিতা
করতে চাই না।
479
00:43:58,016 --> 00:44:00,476
বহু বছর ধরে
তলোয়ার ধরি না।
480
00:44:02,228 --> 00:44:06,024
অন্য কোনো উপায়ে
আপনি তৃপ্ত হতে চান?
481
00:44:11,487 --> 00:44:13,114
সেনাবাহিনী চলে গেছে।
482
00:44:15,575 --> 00:44:17,577
আপনাকে আটকানোর মতো
কেউ নেই।
483
00:44:26,377 --> 00:44:27,462
বাবা!
484
00:45:40,994 --> 00:45:42,245
বাঁচাও।
485
00:45:46,958 --> 00:45:48,501
বাঁচাও...
486
00:47:05,787 --> 00:47:07,705
[নিচে নামাও, কারাক্সেস]
487
00:48:08,558 --> 00:48:10,268
অ্যালিসেন্ট কথা রেখেছে।
488
00:48:12,270 --> 00:48:14,147
আসল পরীক্ষা তো ভেতরে।
489
00:48:17,441 --> 00:48:18,818
ভয় পেয়ো না।
490
00:48:21,445 --> 00:48:23,072
সব কিছু
ঠিক করতেই এসেছি।
491
00:48:53,394 --> 00:48:54,604
থামো।
492
00:49:26,177 --> 00:49:29,555
আমাদের বাড়িতেই আমাদের
বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কার?
493
00:50:10,638 --> 00:50:11,806
মহারানি।
494
00:50:43,462 --> 00:50:45,006
থামো!
495
00:50:52,930 --> 00:50:54,264
এগন কোথায়?
496
00:50:54,265 --> 00:50:56,224
সেটা জেনে কী দরকার?
497
00:50:56,225 --> 00:50:57,600
ওর সাথে কাজ আছে।
498
00:50:57,601 --> 00:51:00,395
রানির মুখোমুখি হতে কি
কুকুরছানাটার বুক কাঁপছে?
499
00:51:00,396 --> 00:51:02,648
স্পর্ধা আছে তোমার,
মানতেই হবে।
500
00:51:03,691 --> 00:51:04,900
স্পর্ধা নাকি নির্বুদ্ধিতা।
501
00:51:06,986 --> 00:51:09,196
সেটা হারজিতের ওপর
নির্ভর করছে।
502
00:51:13,075 --> 00:51:15,077
আজ এমন কিছু দেখলাম
যা আগে কখনো দেখিনি।
503
00:51:24,795 --> 00:51:26,339
কাছেই থেকো, রেনিরা।
504
00:51:46,484 --> 00:51:47,735
দেখা হয়ে ভালোই হলো...
505
00:51:48,486 --> 00:51:49,570
স্যার লুথর।
506
00:51:51,781 --> 00:51:54,909
সিটি ওয়াচরা তাদের কমান্ডার
ডেমন টারগারিয়েনকে ভোলেনি...
507
00:51:56,410 --> 00:51:58,411
ভোলেনি রেনিরাকেও,
508
00:51:58,412 --> 00:52:00,581
যিনি আয়রন থ্রোনের একমাত্র
সত্যিকারের উত্তরাধিকারী।
509
00:52:02,958 --> 00:52:05,460
গেটের প্রহরীরা
অস্ত্র ফেলে দিয়েছে।
510
00:52:05,461 --> 00:52:08,714
একই কাজ করো, নয়তো
রাজদ্রোহী হিসেবে মরো।
511
00:52:27,900 --> 00:52:30,860
প্রিন্স রিজেন্ট এসব
মেনে নেবে না।
512
00:52:30,861 --> 00:52:33,072
- হ্যান্ডও (প্রধান উপদেষ্টা) না!
- বন্দি করো এদের!
513
00:52:35,574 --> 00:52:38,869
আর হাইটাওয়ারদের
প্রতীক পরা সবাইকেই।
514
00:52:47,253 --> 00:52:49,255
আমি তোমার কাছে
কৃতজ্ঞ, স্যার লুথর।
515
00:52:50,297 --> 00:52:53,717
২০ বছর আগে
স্বয়ং প্রিন্স ডেমনই
516
00:52:55,052 --> 00:52:56,595
এই গোল্ড ক্লোক পরিয়েছিলেন।
517
00:52:57,471 --> 00:52:59,014
জানতাম একদিন
আবার দেখা হবে।
518
00:53:00,766 --> 00:53:02,601
আমিও যদি তোমাকে নিয়ে
এতটাই নিশ্চিত থাকতে পারতাম।
519
00:53:10,025 --> 00:53:11,735
সিংহাসনটা আপনারই, মহারানি।
520
00:53:13,195 --> 00:53:14,572
এখনো হয়নি।
521
00:53:16,615 --> 00:53:17,950
এগনকে...
522
00:53:19,118 --> 00:53:20,494
ওই দখলকারীকে...
523
00:53:21,620 --> 00:53:23,539
ধরে আনো!
524
00:53:48,105 --> 00:53:49,939
- সে এখানে নেই।
- তাহলে কোথায়?
525
00:53:49,940 --> 00:53:51,192
আমার জানা নেই।
526
00:53:52,776 --> 00:53:53,986
সত্যি বলছি।
527
00:53:54,612 --> 00:53:55,695
সে পালিয়েছে,
528
00:53:55,696 --> 00:53:57,614
মাস্টার অফ হুইসপারারসও (গুপ্তচর প্রধান)
তার সাথে পালিয়েছে।
529
00:53:57,615 --> 00:53:58,865
কী দারুণ কাকতালীয় ব্যাপার।
530
00:53:58,866 --> 00:54:01,368
এগন সিংহাসন দখলের পরও
আমি এখানেই ছিলাম।
531
00:54:02,495 --> 00:54:04,330
আমি কোনো বীরপুরুষ নই,
নিজের প্রাণের ভয় ছিল।
532
00:54:05,414 --> 00:54:08,166
তবে সাধ্যমতো চেষ্টা করেছি,
রানি মাতাই তার সাক্ষী।
533
00:54:08,167 --> 00:54:09,335
তিনিও এখানে নেই।
534
00:54:12,129 --> 00:54:17,008
ভিসেরিসের উত্তরাধিকারী...
535
00:54:17,009 --> 00:54:19,261
রানির প্রতি
আনুগত্য স্বীকার করছি।
536
00:54:25,809 --> 00:54:29,562
দখলকারী যেহেতু পালিয়েছে, মুণ্ডু তো
একজনের দিতেই হবে, জানোই তো।
537
00:54:29,563 --> 00:54:32,065
যদিও একজন মেস্টারকে
মারতে ঘেন্না হয়।
538
00:54:32,066 --> 00:54:33,734
দরকারে মারতে পারেন আমাকে।
539
00:54:35,945 --> 00:54:38,489
তবে অন্য একজনকে দিতে পারি,
যাকে পেলে আরও বেশি...
540
00:54:39,657 --> 00:54:41,075
তৃপ্তি পাবেন।
541
00:54:56,257 --> 00:54:57,800
এদিক দিয়ে পালাতে পারব না।
542
00:55:09,144 --> 00:55:11,230
- মুক্ত করো ওদের।
- করছি, মাই প্রিন্স।
543
00:55:18,279 --> 00:55:20,614
- কী হয়েছে?
- ওরওয়াইল আপনাদের ধরিয়ে দিয়েছে।
544
00:55:21,740 --> 00:55:25,159
মাকড়সার মতো নিজেদের মধ্যেই
কামড়াকামড়ি দেখতে দারুণ লাগছে।
545
00:55:25,160 --> 00:55:28,746
এসব ওরই কাজ।
ধড়িবাজ ডাইনি।
546
00:55:28,747 --> 00:55:31,708
বেশি কথা বললে মজা করার জন্য
মুণ্ডু কাটার আগে...
547
00:55:31,709 --> 00:55:33,001
তোমার ছোট বাবুকে
কেটে নেব।
548
00:55:33,002 --> 00:55:34,670
যা ভালো বোঝেন,
মাই প্রিন্স।
549
00:55:37,631 --> 00:55:40,466
কখনো ফিরে আসবেন ভেবে...
550
00:55:40,467 --> 00:55:42,052
লর্ড ল্যারিস স্ট্রং
আপনার জন্য
551
00:55:43,220 --> 00:55:45,097
উপহার রেখে গেছে।
552
00:56:41,195 --> 00:56:43,905
লর্ড মেরিওয়েদার
আর লেডি ফেল,
553
00:56:43,906 --> 00:56:46,158
শপথ ভঙ্গ না করায়
বন্দি ছিলেন, মহারানি।
554
00:56:47,826 --> 00:56:50,870
- আহ, লেডি ফেল।
- মহারানি।
555
00:56:50,871 --> 00:56:52,956
লর্ড মেরিওয়েদার।
আপনাদের কাছে কৃতজ্ঞ।
556
00:56:55,125 --> 00:56:57,043
মাস্টার অফ ল'স (আইনমন্ত্রী),
557
00:56:57,044 --> 00:56:58,961
দখলকারীর সাথে
চক্রান্ত করেছিল।
558
00:56:58,962 --> 00:57:01,297
এর জন্য আপনার
ফাঁসি হবে!
559
00:57:01,298 --> 00:57:02,925
যদি পুড়ে না মরেন।
560
00:57:03,801 --> 00:57:05,469
তোমার পরিষদের আর
কে কে বেঁচে আছে?
561
00:57:06,720 --> 00:57:10,599
কারাগারের ইঁদুরগুলো দেখছি
ভালোই বড় হয়ে গেছে।
562
00:57:25,906 --> 00:57:28,242
যেমনটা ভেবেছিলাম,
ঠিক তেমনই হয়েছে।
563
00:57:44,216 --> 00:57:45,718
হাঁটু গাড়ো।
564
00:57:55,978 --> 00:57:58,522
ধারণা করছি,
বাকি সবাই মরেছে।
565
00:58:02,276 --> 00:58:05,320
এগন পালিয়েছে, তবে ওর জায়গায়
আমাদের পুরোনো বন্ধুই যথেষ্ট।
566
00:58:11,326 --> 00:58:13,495
কাজটা শেষ করে
ফেললেই তো হয়?
567
00:58:16,874 --> 00:58:18,167
ওরা দেখছে।
568
00:58:29,636 --> 00:58:32,805
শাসন করতে চাইলে ওদের
বুঝিয়ে দাও, তুমি দুর্বল না।
569
00:58:32,806 --> 00:58:34,600
আমার দ্বারা হবে না।
570
00:58:37,728 --> 00:58:39,062
ডেমনকেই করতে দাও।
571
00:58:43,108 --> 00:58:45,110
অন্তত টুকরো টুকরো
হতে হবে না।
572
00:59:07,216 --> 00:59:09,468
পরিণতিটা যদি তোমার
বাবা দেখতে পেত...
573
00:59:10,511 --> 00:59:12,220
সে কখনো কল্পনাও
করতে পারত না।
574
00:59:12,221 --> 00:59:13,514
একটা কথাও না!
575
00:59:20,479 --> 00:59:23,607
এটাই একজন রানীর কাজ।
576
01:00:03,272 --> 01:00:04,523
আমি আমার সাধ্যমতো চেষ্টা..
577
01:00:29,464 --> 01:00:30,632
আমার স্ত্রীকে বোলো..
578
01:02:10,857 --> 01:02:11,900
পথ ছাড়ো!
579
01:02:14,152 --> 01:02:15,153
পথ ছাড়ো!
580
01:02:16,113 --> 01:02:17,489
সরে দাঁড়াও!